Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

‘চেক বাউন্স’ মামলায় বিপত্তি, অবশেষে দিল্লি হাই কোর্টের নির্দেশে আত্মসমর্পণ করেলন রাজপাল যাদব

দিল্লি হাইকোর্ট (Delhi High Court) স্পষ্ট জানিয়েছিল, তিনি প্রতিশ্রুতি মতো টাকা ফেরত দেননি, তাই আর কোনও নমনীয়তা দেখানো হবে না। ফলে, বুধবারই তাঁকে আত্মসমর্পণ (surrender) করতে হবে। 

‘চেক বাউন্স’ মামলায় বিপত্তি, অবশেষে দিল্লি হাই কোর্টের নির্দেশে আত্মসমর্পণ করেলন রাজপাল যাদব

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 6 February 2026 12:27

দ্য ওয়াল ব্যুরো: চেক বাউন্স মামলায় (Cheque dishonour case) এবার আত্মসমর্পণ করলেন বলিউড অভিনেতা রাজপাল যাদব (Rajpal Yadav)। দিল্লি হাইকোর্ট (Delhi High Court) স্পষ্ট জানিয়েছিল, তিনি প্রতিশ্রুতি মতো টাকা ফেরত দেননি, তাই আর কোনও নমনীয়তা দেখানো হবে না। ফলে, বুধবারই তাঁকে আত্মসমর্পণ (surrender) করতে হবে। আদালতের এই নির্দেশের পর তাঁর জেলে ফেরার পথ কার্যত পাকা হয়ে যায়। যদিও তিনি আর্জি জানিয়েছিলেন ২৫ লাখ টাকা বর্তমানে শোধ করবেন, বাকিটা আস্তে আস্তে করে দেবেন। তবে তাতে আদালত রাজি না হওয়ায় বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ তিনি আত্মসম্পর্ণ করেন।

২০১৮ সালের এপ্রিল মাসে ম্যাজিস্ট্রেট আদালত রাজপালকে (Rajpal Yadav) ছ'মাসের কারাদণ্ড দিয়েছিল। যদিও সেই রায়কে চ্যালেঞ্জ করে তিনি এবং তাঁর স্ত্রী দিল্লি হাইকোর্টে (Delhi High Court) মামলা করেন। সেখানে তাঁদের সাজা স্থগিত হয়। এরপরে ২০২৪ সালে আদালত তাঁকে ফের দোষী সাব্যস্ত করে, তবে আশা ছিল মামলাকারীদের সঙ্গে সমঝোতা হলে বিষয়টির নিষ্পত্তি হবে। সেই কারণেই আদালত আবারও সাজার ওপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছিল।

কিন্তু আদালতের কথামতো রাজপাল বকেয়া টাকা ফেরত দেননি। তিনি জানিয়েছিলেন, পুরো টাকাটাই শীঘ্রই পরিশোধ করবেন। গত বছর অক্টোবর মাসে তিনি দেড় কোটি টাকা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমাও দেন। কিন্তু এখনও প্রায় ৯ কোটি টাকা বাকি রয়েছে। এই পরিস্থিতিতে আদালত মনে করেছে, আর নমনীয়তা দেখানো সম্ভব নয়। যে আশ্বাস দিয়ে তিনি জামিনে মুক্ত ছিলেন, তা পূরণ করেননি অভিনেতা।

মঙ্গলবার দিল্লি হাইকোর্ট জানিয়েছিল, রাজপালের বিরুদ্ধে নেওয়া আগের শিথিল অবস্থান প্রত্যাহার করা হচ্ছে। তাঁকে বুধবার বিকেল ৪টের মধ্যে জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে। আদালত আরও জানিয়েছিল, নিজের প্রতিশ্রুতি রক্ষা না করার ফলে এই সিদ্ধান্ত ছাড়া আর কোনও পথ খোলা নেই।

জানা গিয়েছিল, সম্প্রতিতে কর্মসূত্রে মুম্বইয়ে (Mumbai) থাকছিলেন রাজপাল যাদব (Bollywood Actor Rajpal Yadav)। তবে আদালতের নির্দেশ অনুযায়ী তাঁকে সময়মতো দিল্লিতে গিয়ে আত্মসমর্পণ করতেই হবে। এর আগেও তিনি তিন দিন তিহাড় জেলে কাটিয়েছেন। এবারও সম্ভবত তাঁকে তিহাড় জেলেই রাখা হবে বলে অনুমান আদালত সূত্রের।

এই মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার হয় দিল্লি হাইকোর্টে (Delhi High Court)। তখন আদালতের পক্ষ থেকে সমস্ত আবেদন খারিজ করে দেওয়া হলে অবশেষে রাজপাল যাদবকে আত্মসম্পূর্ণ করতে হয়। 
 


```