আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর মুক্তির পর থেকে ছবির প্রতিটি চরিত্র নিয়েই আলোচনা চলছে। তার মধ্যেই দর্শকের বিশেষ নজর কেড়েছে ফয়জল - রহমান ডাকাতের ছোট ছেলে। স্বল্প উপস্থিতি, কিন্তু তাতেই ছবি জুড়ে গভীর ছাপ রেখে গেছে সে। আর সেই চরিত্রে অভিনয় করা ১৪ বছরের অজিঙ্ক্য মিশ্র এখন দর্শকের কৌতূহলের কেন্দ্রে।

শেষ আপডেট: 5 February 2026 13:54
দ্য ওয়াল ব্যুরো: আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর মুক্তির পর থেকে ছবির প্রতিটি চরিত্র নিয়েই আলোচনা চলছে। তার মধ্যেই দর্শকের বিশেষ নজর কেড়েছে ফয়জল - রহমান ডাকাতের ছোট ছেলে। স্বল্প উপস্থিতি, কিন্তু তাতেই ছবি জুড়ে গভীর ছাপ রেখে গেছে সে। আর সেই চরিত্রে অভিনয় করা ১৪ বছরের অজিঙ্ক্য মিশ্র এখন দর্শকের কৌতূহলের কেন্দ্রে।
.jpeg)
বিহারের ভোজপুর শহরের ছেলে অজিঙ্ক্য। বয়সের তুলনায় তার পরিণত অভিনয় দক্ষতায় দর্শক মুগ্ধ। ছোট্ট ভূমিকাতেই যে কীভাবে আবেগ তৈরি করা যায়, তা দেখিয়ে দিয়েছে সে।
.jpeg)
অজিঙ্ক্যের অভিনয়যাত্রা কিন্তু আজকের নয়। তার বাবা জানিয়েছেন, মাত্র তিন বছর বয়স থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল ছেলের। ২০১৫ সাল থেকে মডেলিং শুরু। তারপর ধীরে ধীরে ৫০-রও বেশি টিভি বিজ্ঞাপনে বিভিন্ন বড় সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে সে কাজ করেছে।
.jpeg)
ধুরন্ধর-এর আগে নেটফ্লিক্সের 'সিঙ্গল পাপা' সিরিজে নেহা ধুপিয়ার ছেলের চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন অজিঙ্ক্য। মাপা এবং আবেগঘন অভিনয় তাকে আলাদা করে চিনিয়ে দিয়েছে দর্শকদের কাছে।
.jpeg)
টেলিভিশন জগতেও তাঁর উপস্থিতি উল্লেখযোগ্য। 'দিল তো হ্যাপি হ্যায় জি' দিয়ে অভিনয় শুরু। এরপর 'বিদ্রোহী', 'রক্ষাবন্ধন - রসল আপনে ভাই কি ঢাল', 'মহারাজ কি জয় হো', 'কথা'-সহ একাধিক জনপ্রিয় শো-তে দেখা গিয়েছে তাকে। এছাড়াও 'ডেমোক্রেসি' নামের একটি শর্ট ফিল্মেও অভিনয় করেছে অজিঙ্ক্য।
.jpeg)
ছেলের স্বপ্নপূরণে অজিঙ্ক্যর পরিবার বিহার থেকে মুম্বইয়ে চলে আসে। আর্থিক সীমাবদ্ধতা থাকলেও পরিবারের সমর্থনই তাঁর বড় শক্তি। অভিনেতা মনোজ বাজপেয়ী অজিঙ্ক্যর 'রোল মডেল'।
.jpeg)
সোশাল মিডিয়ায় তার অভিনয় নিয়ে প্রশংসার ঢেউ, সেসব সামলে অভিনয়ের পাশাপাশি সমান তালে পড়াশোনাও চালিয়ে যাচ্ছে অজিঙ্ক্য। ভোজপুরের এই কিশোর ইতিমধ্যেই মুম্বইয়ে নিজের জায়গা করে নিয়েছে কঠোর পরিশ্রম আর প্রতিভার জোরে।