Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না ঋষি কাপুরের নাম! প্রয়াত অভিনেতার স্মৃতি রক্ষায় আদালতে পরিবার

প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের নাম বা ছবি যাতে অনুমতি ছাড়া বাণিজ্যিক প্রচারে ব্যবহার না হয়, সেই কারণে আদালতের দ্বারস্থ হল কাপুর পরিবার।

 

অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না ঋষি কাপুরের নাম! প্রয়াত অভিনেতার স্মৃতি রক্ষায় আদালতে পরিবার

ঋষি কাপুর

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 13 March 2026 17:28

দ্য ওয়াল ব্যুরো: ব্যক্তিগত পরিচয় ও মর্যাদা রক্ষার জন্য আদালতের দ্বারস্থ হওয়ার ঘটনা নতুন নয়। বলিউডের একাধিক তারকা ইতিমধ্যেই এই পথে হেঁটেছেন। এবার সেই তালিকায় যোগ দিল কাপুর পরিবারও। তাঁদের উদ্দেশ্য একটাই, প্রয়াত কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুরের মরণোত্তর ব্যক্তিসত্তার সুরক্ষা নিশ্চিত করা।

পরিবারের এই আইনি পদক্ষেপের মূল কারণ, ঋষি কাপুরের নাম, ছবি বা পরিচয় যাতে কোনওভাবেই বাণিজ্যিক প্রচার, বিজ্ঞাপন বা ডিজিটাল প্ল্যাটফর্মে অনুমতি ছাড়া ব্যবহার করা না যায়। সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কাপুর পরিবারের সিদ্ধান্ত— ভবিষ্যতে যদি কেউ ঋষি কাপুরের নাম বা ছবি ব্যবহার করতে চান, তবে আগে তাঁদের কাছ থেকে অনুমতি নিতে হবে।

প্রয়াত অভিনেতার পরিচয় যাতে ভুলভাবে বা অনুমতি ছাড়া ব্যবহার না হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে পরিবার। বর্তমান সময়ে বিভিন্ন বাণিজ্যিক প্রচারে তারকাদের মুখ, নাম বা কণ্ঠস্বরই হয়ে ওঠে বড় ভরসা। অনেক সময় তাঁদের নাম, ছবি কিংবা কণ্ঠ ব্যবহার করে প্রচার চালানো হলেও সেই খবর সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছয় অনেক পরে। এই প্রবণতায় লাগাম টানতেই বলিউড থেকে ক্রীড়াজগত— দুই ক্ষেত্রের বহু পরিচিত ব্যক্তিত্বই আইনি সুরক্ষার পথ বেছে নিয়েছেন।

এই তালিকায় ইতিমধ্যেই রয়েছেন অমিতাভ বচ্চন, সলমন খান, ঐশ্বর্য বচ্চন, সোনাক্ষী সিনহা, শিল্পা শেট্টি এবং সুনীল গাভাস্কারের মতো ব্যক্তিত্বরা। এবার সেই তালিকায় যুক্ত হলেন প্রয়াত অভিনেতা ঋষি কাপুরও।

উল্লেখ্য, প্রায় পাঁচ দশকের দীর্ঘ ফিল্মি কেরিয়ারে দর্শকদের ১৫০টিরও বেশি ছবি উপহার দিয়েছেন ঋষি কাপুর। তাঁর অভিনয়জীবনের শেষ ছবি ছিল ‘শর্মাজি নমকিন’। তবে সেই ছবির শুটিং শেষ করে যেতে পারেননি তিনি। তার আগেই তাঁর জীবনে বড় বাধা হয়ে দাঁড়ায় মারণরোগ ক্যানসার। শেষ পর্যন্ত ২০২০ সালের ৩০ এপ্রিল, মাত্র ৬৭ বছর বয়সে চিরবিদায় নেন এই জনপ্রিয় অভিনেতা।


```