Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'মুসলিমদের ভিলেন বানানো হচ্ছে কেন?' ‘কেরালা স্টোরি ২’ নিয়ে বিস্ফোরক স্বরা ভাস্কর!

‘মুসলিমদের ভিলেন বানানো ছাড়া ছবিতে আর কিছুই নেই’— ‘কেরালা স্টোরি ২’ নিয়ে তীব্র সমালোচনা করলেন স্বরা ভাস্কর।

'মুসলিমদের ভিলেন বানানো হচ্ছে কেন?' ‘কেরালা স্টোরি ২’ নিয়ে বিস্ফোরক স্বরা ভাস্কর!

স্বরা ভাস্কর

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 13 March 2026 16:54

দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী স্বরা ভাস্কর প্রায়ই নানা বিষয় নিয়ে স্পষ্ট মত প্রকাশের জন্য খবরের শিরোনামে থাকেন। সামাজিক বা রাজনৈতিক ইস্যু হোক কিংবা বিনোদন জগতের বিতর্ক, নিজের অবস্থান খোলামেলা ভাবে তুলে ধরতেই অভ্যস্ত তিনি। সেই কারণেই বহুবার ট্রোলিংয়ের মুখেও পড়তে হয়েছে তাঁকে। এবার আবারও এক সোশ্যাল মিডিয়া পোস্টের জেরে আলোচনার কেন্দ্রে উঠে এলেন স্বরা (Swara Bhasker)।

সম্প্রতি মুক্তি পাওয়া ‘কেরালা স্টোরি ২’ (The Kerala Story 2) ছবিকে ঘিরে তীব্র সমালোচনা করেছেন অভিনেত্রী। তাঁর সেই মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে। এর আগে দিল্লির উত্তম নগর হত্যাকাণ্ড নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছিলেন স্বরা ভাস্কর। তরুণ খটিকের মৃত্যুর ঘটনায় মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সেই প্রেক্ষাপটেই ‘কেরালা স্টোরি ২’ ছবির বিষয়বস্তু নিয়েও তীব্র আপত্তি তুলেছেন অভিনেত্রী।

নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটির পোস্টার শেয়ার করে একটি দীর্ঘ নোট লেখেন স্বরা। সেখানে তিনি দাবি করেন, ছবিটি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নেতিবাচকভাবে তুলে ধরছে। তাঁর কথায়, “আপনি যদি ছবিটি বা এর ট্রেলার দেখে থাকেন, তাহলে বুঝতে পারবেন— এখানে মুসলমানদের দানবীয়ভাবে উপস্থাপন করা হয়েছে।”

স্বরা আরও অভিযোগ করেন, ছবিতে হিন্দু নারীদের এমনভাবে দেখানো হয়েছে যেন তাঁরা খুব সহজেই প্রভাবিত হয়ে পড়েন। তাঁর মতে, “ছবিটিতে দেখানো হয়েছে হিন্দু নারীরা খুব সহজেই প্রভাবিত হয় এবং তাঁদের নিজেদের ভুল থেকে বাঁচাতে যেন কারও সাহায্যের প্রয়োজন হয়।”

অভিনেত্রী আরও লেখেন, “সেই অর্থে, হিন্দুত্বকে সমর্থনকারী মহিলাদের জন্য ‘কেরালা স্টোরি ২’ যেন এক ধরনের ইঙ্গিত, হিন্দু রাষ্ট্রে তাঁদের জন্য যে অধীনতা অপেক্ষা করছে, তারই আভাস রয়েছে এতে।” ছবিটিকে তিনি “ভয়াবহ ঘৃণায় ভরা” বলেও উল্লেখ করেন এবং বলেন, ছবির উপস্থাপনা অত্যন্ত চটকদার হলেও তার ভেতরে তীব্র নেতিবাচক বার্তা রয়েছে। স্বরা ভাস্করের এই পোস্ট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তুলেছে।

উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘দ্য কেরালা স্টোরি’ ছবিতে অভিনয় করেছিলেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি এবং সিদ্ধি ইদনানি। প্রায় ২১৫–২০ কোটি টাকার বাজেটে তৈরি এই ছবি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। বিতর্কের মাঝেও ছবিটি ২৩০০ কোটিরও বেশি আয় করেছিল বলে জানা যায়। তবে তার সিক্যুয়েল ‘কেরালা স্টোরি ২’ সেই সাফল্য ধরে রাখতে পারেনি এবং বক্স অফিসে তেমন ভালো ব্যবসা করতে পারেনি।


```