Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

'ভারত সন্ত্রাস সহ্য করবে না', ‘ধুরন্ধর ২’ মুক্তির আগেই পাকিস্তানকে হুঁশিয়ারি পরিচালকের

‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মুক্তির আগে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন পরিচালক আদিত্য ধর।

'ভারত সন্ত্রাস সহ্য করবে না', ‘ধুরন্ধর ২’ মুক্তির আগেই পাকিস্তানকে হুঁশিয়ারি পরিচালকের

‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 13 March 2026 15:36

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান বিরোধী প্রেক্ষাপটের কারণেই গত ডিসেম্বর মাসে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে মুক্তি পায়নি ‘ধুরন্ধর’। মুক্তির মাত্র এক মাসের মধ্যেই হাজার কোটির গণ্ডি পেরিয়ে যাওয়া এই ছবিটি বাহারিন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। ফলে আন্তর্জাতিক বক্স অফিসে বড় ধাক্কাও খেতে হয় পরিচালক আদিত্য ধরের এই ছবিকে (Aditya Dhar)।

তবে সেই বিতর্ক থামেনি। এবার ছবির সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ (Dhurandhar 2) মুক্তির আগে ইসলামাবাদের উদ্দেশে কড়া বার্তা দিলেন পরিচালক আদিত্য ধর। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, এই নিষেধাজ্ঞা নিয়ে তিনি বিশেষ ভাবিত নন।

আদিত্য ধরের কথায়, “আমার কিছু যায়-আসে না! তবে পাকিস্তানি দর্শকরা যদি আমাদের উপর আস্থা রাখেন, তাহলে অবশ্যই তাঁদের এই ছবিটা দেখা উচিত। কারণ আমরা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছি, পাকিস্তানের সাধারণ মানুষের বিরুদ্ধে নয়।”

এই ছবির প্রথম ঝলকেই তীব্র বার্তা ছিল। চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতেই টিজারে শোনা গিয়েছিল সংলাপ, “এটা নতুন হিন্দুস্থান, ঘরে ঢুকে মারতেও পিছপা হয় না…”। ট্রেলারেও দেখানো হয়েছিল, যখন প্রতিবেশী দেশ ধর্মের নামে মানবিকতার প্রশ্ন তোলে, তখন ‘নতুন ভারত’ কঠোর জবাব দিতে দ্বিধা করে না।

এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে— সিক্যুয়েলেও যদি পাকিস্তান বিরোধী সংলাপের কারণে নিষেধাজ্ঞা জারি হয়, তাহলে কি ছবির ব্যবসায় প্রভাব পড়বে? সেই প্রশ্নের জবাবেই পরিচালক স্পষ্ট করে বলেন, ছবির মূল বার্তা সন্ত্রাসবাদের বিরুদ্ধে। কোনও দেশের নাগরিকদের বিরুদ্ধে নয়।

আদিত্য ধরের মতে, “আমরা পাকিস্তানের নাগরিকদের বিরোধিতা করছি না। আমরা শুধু সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলছি। যারা ছবিটি দেখবেন, তাঁরা বুঝতে পারবেন এটি কোনও দেশের সাধারণ মানুষকে আক্রমণ করছে না।”

গত ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ নতুন বছরেও প্রেক্ষাগৃহে দাপটের সঙ্গে চলছে। হাজার কোটির ক্লাবে ঢুকে বলিউডের খান-কাপুরদের একাধিক রেকর্ডও ভেঙে দিয়েছেন ছবির নায়ক রণবীর সিং।

এবার সিক্যুয়েলের গল্পও ঘিরে রয়েছে নতুন রহস্য। ট্রেলারেই তার ইঙ্গিত মিলেছে। রহমান ডাকাইতের মৃত্যুর পর পাকিস্তানের লিয়ারি শহরের ক্ষমতার আসনে কে বসবে? করাচির ভবিষ্যৎ ঠিক করবে কে? এই প্রশ্ন রেখেই শেষ হয়েছিল প্রথম পর্ব।

‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এ সেই গল্পই আরও বিস্তৃতভাবে তুলে ধরবেন আদিত্য ধর। ছবিতে প্রতিশোধস্পৃহ হামজা আলির চরিত্রকে আরও নৃশংস এবং তীক্ষ্ণভাবে দেখানো হয়েছে। পাকিস্তানের মাটিতে টিকে থাকার লড়াই, কৌশলী পরিকল্পনা এবং ক্ষমতার দ্বন্দ্ব— সব মিলিয়ে নতুন পর্বে তৈরি হয়েছে আরও তীব্র উত্তেজনা। পাশাপাশি বালোচদের অবস্থান কী হবে, সেই রহস্যও উন্মোচিত হবে ‘ধুরন্ধর ২’-এ।


```