Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

রিয়া-রাইমাকে নিয়ে বিরক্ত মুনমুন, বচসার কারণ খোলসা করলেন খোদ অভিনেত্রী

ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয়েছেন দুই বোন। একই পরিবার-পরিবেশে তাঁদের বেড়ে ওঠা। যদিও অভিনয়ের জগতে দু’জনের পথ আলাদা, তবুও একে অপরের কাজের প্রতি সব সময়ই সমর্থন ও শ্রদ্ধা দেখিয়েছেন তাঁরা।

রিয়া-রাইমাকে নিয়ে বিরক্ত মুনমুন, বচসার কারণ খোলসা করলেন খোদ অভিনেত্রী

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 13 March 2026 14:55

দ্য ওয়াল ব্যুরো: সিনেপাড়ার জনপ্রিয় দুই মুখ রিয়া সেন (Riya Sen) এবং রাইমা সেন (Raima Sen)। তাঁরা শুধু সফল অভিনেত্রীই নন, বাস্তব জীবনে বেশ চর্চিত তাঁদের পরিবার সূত্রে। অভিনেত্রী মুনমুন সেনের মেয়ে (Moon Moon Sen), আর দিদিমা কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন (Suchitra Sen) বলে কথা। বহুদিন ধরেই সেন পরিবারের এই দুই বোনের সম্পর্ক নিয়ে দর্শকদের কৌতূহল রয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়েছে— রিয়া ও রাইমার সম্পর্ক শুধু রক্তের বন্ধনে নয়, গভীর বন্ধুত্বেও বাঁধা। তাই বলে কি বচসা হয় না? একেবারেই তা নয়।

ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয়েছেন দুই বোন। একই পরিবার-পরিবেশে তাঁদের বেড়ে ওঠা। যদিও অভিনয়ের জগতে দু’জনের পথ আলাদা, তবুও একে অপরের কাজের প্রতি সব সময়ই সমর্থন ও শ্রদ্ধা দেখিয়েছেন তাঁরা। বিভিন্ন সাক্ষাৎকারে রাইমা ও রিয়া দু’জনেই জানিয়েছেন, তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই বেশি। অনেক সময় ব্যক্তিগত নানা বিষয়ও একে অপরের সঙ্গে শেয়ার করে থাকেন তাঁরা।

সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই একসঙ্গে দেখা যায় দুই বোনকে। কখনও পারিবারিক অনুষ্ঠানে, কখনও আবার ছুটি কাটানোর মুহূর্তে— নানা ছবি ও ভিডিও শেয়ার করে নেন তাঁরা। সেই সব মুহূর্তে স্পষ্ট হয়ে ওঠে তাঁদের আন্তরিক সম্পর্ক। তবে কেন দুই মেয়েকে নিয়ে বিরক্ত মুনমুন সেন?

বিষয়টা নিজেই খোলসা করলেন রাইমা সেন। সম্প্রতি দুই বোনের বচসা প্রসঙ্গে বললেন, ‘মা বিরক্ত হয়ে গিয়েছে। আমরা দুজনে এত ঝগড়া করি, জামা-কাপড়, জুতো, মেকআপ, ফেস প্রোফাইল এসব নিয়ে...। গুরুতর কিছু নয়। দু'জনের ঝগড়া দেখে মা আর পারে না। বলে, তোমাদের সঙ্গে আমি আর কোথাও যাব না, তোমরা এত ঝগড়া করো।’

তবে এতো আদর আবদারের খুনসুটি মাত্র। তবে দুই বোনের মধ্যে সম্পর্ক যে কতটা গভীর, তা আর তাঁদের অনুরাগীদের ভেঙে বলতে হবে না। বর্তমানে রাইমা সেন বেশ বেছে বেছে কাজ করেন এবং ভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। অন্যদিকে রিয়া সেনও বাংলা ও হিন্দি— দুই ভাষাতেই কাজ করেছেন এবং নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন। পেশাগত ক্ষেত্র আলাদা হলেও ব্যক্তিগত জীবনে দুই বোনের বন্ধন এখনও অটুট। সেন পরিবারের ঐতিহ্য, অভিনয়ের উত্তরাধিকার এবং পারিবারিক বন্ধনের মধ্যেই বড় হয়েছেন রিয়া-রাইমা। আর সেই কারণেই হয়তো তাঁদের সম্পর্কের ভিত এতটাই মজবুত।


```