Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

‘শিশুদের দম বন্ধ হয়ে আসছে’, মুম্বইয়ের পরিবেশ নিয়ে উদ্বেগে দীপিকা

মুম্বই শহরের পরিবেশ নিয়েই উদ্বেগ জানালেন অভিনেত্রী। শহরের বাতাসের মান খারাপ হওয়ায় বিশেষ করে ছোট শিশুদের স্বাস্থ্যের কথা ভেবে চিন্তিত তিনি। নিজের সোশ্যাল মিডিয়ায় মুম্বই পুরসভা তথা বিএমসি (Brihanmumbai Municipal Corporation)-কে ট্যাগ করে শহরের বাতাসের মান উন্নত করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন দীপিকা।

‘শিশুদের দম বন্ধ হয়ে আসছে’, মুম্বইয়ের পরিবেশ নিয়ে উদ্বেগে দীপিকা

দেবারতি চক্রবর্তী

শেষ আপডেট: 13 March 2026 12:36

দ্য ওয়াল ব্যুরো: বেশ চিন্তায় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। তাঁর কন্যা সন্তান বড় হচ্ছে মুম্বইতেই। এমনই অবস্থায় মুম্বইয়ের পরিস্থিতি নিয়ে বেজায় চিন্তিত হয়ে পড়েছেন দীপিকা। মুম্বইয়ের দূষিত বাতাস নিয়ে উদ্বেগ প্রকাশ করে আলোচনার কেন্দ্রে এবার তিনি। সদ্য কন্যাসন্তানের মা হয়েছেন। মেয়ের নাম দুয়া পাড়ুকোন সিং। তাই এই সময়টায় কাজের ব্যস্ততার চেয়ে মেয়ের সঙ্গেই বেশি সময় কাটাতে চাইছেন অভিনেত্রী। আপাতত নতুন কোনও ছবির কাজও হাতে নিচ্ছেন না তিনি। 

মা হওয়ার পর দিনে আট ঘণ্টার বেশি কাজ করবেন না— এমন শর্তও রেখেছেন দীপিকা। এই সিদ্ধান্তকে ঘিরে নানা আলোচনা ও বিতর্কও তৈরি হয়েছিল বলিউডে। এমনকি শোনা যায়, এর ফলে কয়েকটি গুরুত্বপূর্ণ ছবির কাজ থেকেও তিনি সরে দাঁড়িয়েছেন। যদিও এ বিষয়ে প্রকাশ্যে খুব বেশি কিছু বলেননি তিনি, তবে নানা সময়ে ইঙ্গিত দিয়েছেন— এই মুহূর্তে মেয়েই তাঁর জীবনের অগ্রাধিকার।

এ বার মুম্বই শহরের পরিবেশ নিয়েই উদ্বেগ জানালেন অভিনেত্রী। শহরের বাতাসের মান খারাপ হওয়ায় বিশেষ করে ছোট শিশুদের স্বাস্থ্যের কথা ভেবে চিন্তিত তিনি। নিজের সোশ্যাল মিডিয়ায় মুম্বই পুরসভা তথা বিএমসি (Brihanmumbai Municipal Corporation)-কে ট্যাগ করে শহরের বাতাসের মান উন্নত করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন দীপিকা।

অভিনেত্রী শহরের একটি মানচিত্রের ছবি শেয়ার করে নিয়েছেন, যেখানে বাতাসের মান খুবই খারাপ বলে দেখানো হয়েছে। সেই ছবির সঙ্গে তিনি লিখেছেন, “এখানকার শিশুদের যেন দম বন্ধ হয়ে আসছে। দয়া করে কিছু করুন।”

কয়েক দিন আগেই মুম্বই পুরসভা শহরের একাধিক নির্মাণ কাজ সাময়িক ভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। সংশ্লিষ্ট সংস্থাগুলিকে নোটিস পাঠিয়ে এই সিদ্ধান্ত জানানো হয়। সেই পদক্ষেপের পর শহরের বাতাসের মান কিছুটা উন্নতি হয়েছে বলেই জানা গেছে।

এর আগে রাজধানী দিল্লির দূষিত বাতাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। সন্তানদের সুস্থ পরিবেশে বড় করে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি সরব হয়েছিলেন। এখন একের পর এক অভিনেত্রীই শিশুদের ভবিষ্যৎ এবং পরিবেশ রক্ষার বিষয়টি নিয়ে প্রকাশ্যে মত জানাচ্ছেন। কমেন্ট বক্স অনেকেই সহমত প্রকাশ করে একইভাবে উদ্বেগের কথা জানিয়েছে। 


```