Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

রাত পোহালেই সোনার সংসার অ্যাওয়ার্ড, এবার থাকছে কোন কোন চমক?

এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে থাকবেন জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্য়ায় (Abir Chatterjee), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) এবং যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। তাঁদের উপস্থিতিই যেন অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ।

রাত পোহালেই সোনার সংসার অ্যাওয়ার্ড, এবার থাকছে কোন কোন চমক?

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 13 March 2026 13:50

দ্য ওয়াল ব্যুরো: বাংলা বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় জি বাংলা আবারও নিয়ে আসছে ‘সোনার সংসার ২০২৬’ অ্যাওয়ার্ড। প্রতি বছরের মতো থাকছে এবারও একগুচ্ছ নতুন চমক। জনপ্রিয় বাংলা বিনোদন চ্যানেল জি বাংলা (Zee Bangla)-র এই বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান সম্প্রচারিত হবে ১৪ ও ১৫ মার্চ সন্ধ্যা ৭টা থেকে। প্রতি বছরের মতো এ বছরও বাংলা ধারাবাহিকের সেরা অভিনয়, জনপ্রিয় চরিত্র এবং দর্শকদের প্রিয় মুখগুলিকে সম্মান জানানো হবে এই অনুষ্ঠানে। জমকালো আয়োজন, তারকাদের উপস্থিতি এবং মনোরম পরিবেশনায় ভরপুর এক বিশেষ সন্ধ্যা অপেক্ষায় দর্শকদের জন্য়ে।

এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে থাকবেন জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্য়ায় (Abir Chatterjee), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) এবং যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। তাঁদের উপস্থিতিই যেন অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ।

নবনীতা চক্রবর্তী (জি বাংলার মুখ্য আধিকারিক) জানিয়েছেন— ‘সোনার সংসার’ শুধু একটি পুরস্কার প্রদান অনুষ্ঠান নয়, এ যেন গোটা টেলিভিশন পরিবারের রি ইউনিয়ন। শিল্পী, প্রযুক্তিবিদ, প্রযোজক এবং চ্যানেলের সদস্যরা এক ছাদের তলায় একত্রিত হয়ে সেলিব্রেট করেন। এ বছর সেই উদযাপন আরও বড় আকারে হতে চলেছে।

অনুষ্ঠানে জি বাংলার সিরিয়ালের জনপ্রিয় তারকারা দর্শকদের মনোরঞ্জন করবেন নানা অনুষ্ঠানের মাধ্যমে। নাচ-গান-হুল্লোর-খাওয়া-দাওয়া, তালিকা থেকে বাদ থাকছেন না কিছুই। বিশেষ পরিবেশনায় দেখা যাবে অরাত্রিকা (উজি), শ্রুতি (নিশা), শ্বেতা, অন্বেষা (আনন্দী), অনুষ্কা (পার্বতী), মোহনা (আরশি), তনিশ্কা (কুসুম) এবং ঈশানি (পারুল)-কে। তাঁদের অভিনয় ও নৃত্য পরিবেশনা অনুষ্ঠানে নিঃসন্দেহে আলাদা মাত্রা যোগ করবে।

এ ছাড়াও দর্শকদের প্রিয় জুটিদের রসায়নও দেখা যাবে মঞ্চে। কুসুম (তনিশ্কা) ও আয়ুষ্মান (সপ্তর্ষি), আরশি (মোহনা) ও শাক্যজিৎ (রুবেল), উজি (অরাত্রিকা) ও ঋষি (অভিষেক বীর শর্মা), পারুল (ঈশানি) ও রায়ান (উদয়), অপরণা (শিরিন) ও অর্জ সিংহ (জিতু)— এই জনপ্রিয় জুটিদের পারফর্মেন্সও অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।

Zee Bangla

পাশাপাশি জি বাংলার জনপ্রিয় অভিনেতারা শ্রদ্ধা (ট্রিবিউট) জানাবেন বলিউডের কিংবদন্তি তারকাদের। সেখানে দেখা যাবে শাক্যজিৎ রুবেলকে মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty)-কে শ্রদ্ধা জানাতে, রায়ান উদয় প্রতাপ সিংহকে প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra)-র প্রতি শ্রদ্ধা নিবেদন করতে, সোমরাজ অনুবভকে জীতেন্দ্র (Jeetendra)-কে ট্রিবিউট দিতে দেখা যাবে। পাশাপাশি শ্রদ্ধা জানান হবে, অমিতাভ বচ্চন, ঋষি কাপুরেও।

সঙ্গীত পরিবেশনাও থাকবে অনুষ্ঠানে। মঞ্চ মাতাবেন জনপ্রিয় গায়ক কুমার শানু (Kumar Sanu), জিৎ গঙ্গোপাধ্যায় (Jeet Gannguli), মধুমিতা বাগচি (Madhubanti Bagchi) এবং অন্তরা মিত্র  (Antara Mitra)।

পুরস্কারের বিভাগে থাকছে— প্রিয় নায়ক, প্রিয় নায়িকা, প্রিয় ধারাবাহিক এবং প্রিয় জুটি। পাশাপাশি বিচারকদের নির্বাচনে আরও বহু বিভাগে সম্মান জানানো হবে— যেমন প্রিয় খলনায়িকা, প্রিয় খলনায়ক, প্রিয় মা, প্রিয় বাবা, প্রিয় শাশুড়ি, প্রিয় শ্বশুর, প্রিয় বউমা, প্রিয় জামাই এবং আরও নানা বিভাগ।
 


```