ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'-কে ঘিরে ফের একবার অনিশ্চয়তা। দিতিপ্রিয়ার অভিযোগের ভিত্তিতে শনিবার বিকেলেই জিতুকে ডেকে পাঠাল মহিলা কমিশন।
.jpeg.webp)
ফাইল ছবি
শেষ আপডেট: 22 November 2025 21:45
দ্য ওয়াল ব্যুরো: ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'-কে (Chirodini Tumi Je Amar) ঘিরে ফের একবার অনিশ্চয়তা। দিতিপ্রিয়ার (Jeetu vs Ditipriya ) অভিযোগের ভিত্তিতে শনিবার বিকেলেই জিতুকে ডেকে পাঠাল মহিলা কমিশন।
বেশ কয়েকদিন ধরেই দিতিপ্রিয়ার সঙ্গে জিতুর 'সুসম্পর্ক' নেই (Jeetu vs Ditipriya)। অভিনেতা ধারাবাহিক থেকে এনওসি দিলেও আবার শুটিং ফ্লোরে ফিরে এসেছিলেন। তারপরই আবার নতুন বিতর্ক। শোনা গেছিল, দিতিপ্রিয়া নাকি নারী কমিশনের দ্বারস্থ হয়েছেন। আর্টিস্ট ফোরামেও লিখিত অভিযোগ করেছেন।
মহিলা কমিশনের (Women Commission) চেয়ারপার্সন, লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, "আমার কাছে পরামর্শ চেয়েছিল দিতিপ্রিয়া। বলেছি—মহিলা কমিশন কিংবা আর্টিস্ট ফোরামের দরজা সবার জন্যই খোলা। সমস্যার কথা জানানো একেবারেই তার অধিকার।"
সূত্রে খবর, মহিলা কমিশন থেকে জিতুকে ডেকে পাঠানো হয়েছে। এদিনের বিকেলের আলোচনায় জিতু ছাড়াও উপস্থিত আছেন দিতিপ্রিয়া, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস।
অন্যদিকে, আলোচনা চলাকালীনই দিতিপ্রিয়াও এই ধারাবাহিক কাজ করতে চান না বলে জানিয়ে দিয়েছেন বলেও খবর। সব মিলিয়ে, 'চিরদিনই তুমি যে আমার' এখন টানাপড়েনের মুখে। ধারাবাহিক কি বন্ধ হয়ে যাবে? এখনও এই প্রশ্নের উত্তর অজানা।
দিন চারেক আগেই প্রযোজনা সংস্থা এসভিএফের (SVF) অফিসে দুই লিড কাস্টকে নিয়ে মিটিং হয়েছিল। জানা গেছিল, প্রায় তিন ঘণ্টা মিটিং হয়েছিল। সূত্রে আরও জানা যায়, সেই মিটিংয়ে কোনও সিদ্ধান্তই নেওয়া হয়নি। এমনকি আলোচনা মারফৎ সমস্যা সমাধানের যে আশার আলো দেখা যাচ্ছিল তাও বিশ বাঁও জলে। ঝামেলা? তাও মেটেনি। ধারাবাহিকের ভবিষ্যৎ? তাও স্থির হয়নি। মোদ্দাকথা এ দিন মিটিংয়ের পর আগামী দিনে ঠিক কী হবে সে বিষয়ে কোনও সদুত্তরই মেলেনি বলে খবর।