বিয়ে হয়েছে সবে কয়েক মাস হল। এর মধ্যেই বলিউডে শুরু হয়েছে নতুন গুঞ্জন—আরবাজ খান ও সুরা খান তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন কি না, তা নিয়েই সরগরম এখন গসিপ দুনিয়া।

আরবাজ খান
শেষ আপডেট: 5 June 2025 17:52
দ্য ওয়াল ব্যুরো: বিয়ে হয়েছে সবে কয়েক মাস হল। এর মধ্যেই বলিউডে শুরু হয়েছে নতুন গুঞ্জন—আরবাজ খান ও সুরা খান তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন কি না, তা নিয়েই সরগরম এখন গসিপ দুনিয়া। সম্প্রতি মুম্বইয়ের এক রেস্তরাঁর বাইরে তাঁদের একসঙ্গে দেখতে পাওয়ার পর জল্পনা আরও গতি পেয়েছে। কারণ, সেদিন পাপারাৎজির ‘কনগ্র্যাচুলেশন, স্যার’ শুভেচ্ছা শুনে মুখ লজ্জায় রাঙিয়ে ফেলেন আরবাজ নিজেই। সঙ্গে ছিলেন স্ত্রী সুরা, তিনিও হেসে ওঠেন।
ঘটনার সূত্রপাত বুধবার রাতে, মুম্বইয়ের এক রেস্তরাঁয় ডিনারের পর। সেখান থেকে বেরোনোর সময়ই সংবাদমাধ্যমের প্রতিনিধি ও ফটোগ্রাফারদের সঙ্গে মুখোমুখি হন এই দম্পতি। তখনই সাংবাদিকদের মধ্যে থেকে কেউ একজন বলে ওঠেন, “অভিনন্দন স্যার!”, যার জবাবে আরবাজ খান প্রথমে মুচকি হেসে যান এবং এরপর বলেন, “এবার তোমরাও ছাড়ো ভাই এই ব্যাপারটা...” পরে গাড়িতে ওঠার মুখে আরেকটি মন্তব্যও করেন—“কখনও কখনও একটু পরিস্থিতি বোঝো দয়া করে।”
এই সংক্ষিপ্ত কথোপকথনের ভেতরেই উঠে এসেছে রহস্যময় ইঙ্গিত, যা থেকে অনুমান করা হচ্ছে, সম্ভবত তাঁরা নতুন অতিথি আসার প্রস্তুতিতেই রয়েছেন। বিশেষ করে সুরা খানের শান্ত, গম্ভীর মুখাবয়বে যে আলাদা এক দীপ্তি ফুটে উঠেছিল, তা নিয়েও অনেকেই কৌতূহলী। কেউ লিখেছেন, “সুরার চেহারায় মায়ের উজ্জ্বলতা দেখা যাচ্ছে”, আবার কেউ লিখেছেন, “আরবাজ কি আবার বাবা হতে চলেছেন?”
তবে এই মুহূর্ত পর্যন্ত আরবাজ বা সুরা—দু’জনের কেউই এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি। ফলে জল্পনাই আপাতত ভরসা।
প্রসঙ্গত, মালাইকা অরোরার সঙ্গে দীর্ঘ বিবাহিত জীবনের ইতি টেনে ২০১৭ সালে বিবাহবিচ্ছেদ হয় আরবাজের। সেই সংসারে তাঁদের একমাত্র পুত্র আরহান খান। পরবর্তী সময়ে মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে সম্পর্কের জল্পনা শোনা গেলেও তা টেকেনি। অবশেষে ২০২3 সালের শেষের দিকে বিয়ের পিঁড়িতে বসেন সুরা খানের সঙ্গে।