আইএমডিবি প্রকাশ করেছে ২০২৫ সালের বিশ্বের সেরা ১০ সুন্দরী অভিনেত্রীর তালিকা। ভারতের হয়ে রয়েছেন এই নায়িকা।

কে এই নায়িকা?
শেষ আপডেট: 14 August 2025 13:01
দ্য ওয়াল ব্যুরো: আইএমডিবি (IMDB) সম্প্রতি প্রকাশ করেছে বিশ্বের ১০ সুন্দরী অভিনেত্রীর একটি বিশেষ তালিকা। চমকপ্রদ বিষয় হল, এই তালিকায় প্রতিটি দেশ থেকে মাত্র একজন বিখ্যাত অভিনেত্রীকে স্থান দেওয়া হয়েছে। শুধু সৌন্দর্যই নয়, তাঁরা সবাই অভিনয়ের দক্ষতায়ও দর্শকদের মন জয় করেছেন।
ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন, যিনি তালিকায় জায়গা পেয়েছেন চতুর্থ স্থানে। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত কমেডি-ড্রামা ‘মিমি’-তে একজন সারোগেট মায়ের চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য কৃতি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছিলেন।
তবে চমক এখানেই শেষ নয়—ভারতের আগে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির তালিকায় জায়গা করে নিয়েছেন তৃতীয় স্থানে।
IMDB-এর মতে ২০২৫ সালের বিশ্বের ১০ সুন্দরী অভিনেত্রী
১. ম্যাককেনা গ্রেস – আমেরিকা
২. জুলিয়া বাটার্স – আমেরিকা
৩. হানিয়া আমির – পাকিস্তান
৪. কৃতি শ্যানন – ভারত
৫. ন্যান্সি ম্যাকডোনি – মার্কিন যুক্তরাষ্ট্র/দক্ষিণ কোরিয়া
৬. দিলরাবা দিলমুরাত – চিন
৭. শৈলেন উডলি – আমেরিকা
৮. মার্গট রবি – অস্ট্রেলিয়া
৯. আনা দে আর্মাস – কিউবা/স্পেন
১০. এমা ওয়াটসন – যুক্তরাজ্য
বর্তমানে কৃতি শ্যানন বলিউডে নিজের জায়গা পাকা করে নিয়েছেন, আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোনের মতো তারকাদেরও টক্কর দিচ্ছেন তিনি। শিগগিরই তাঁকে দেখা যাবে ধনুশের বিপরীতে ‘তেরে ইশক মে’ ছবিতে, যা পরিচালনা করছেন আনন্দ এল রাই।