Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছেলে সিকান্দরকে স্বামী অনুপমের মতো হতে বলেন কিরণ, জানালেন এক অদ্ভুত কারণ

অভিনেত্রী কিরণ খের জানালেন, কেন ছেলে সিকান্দরকে নিজের মতো নয়, বরং স্বামী অনুপম খেরের মতো হতে বলেন। প্রকাশ করলেন ব্যক্তিগত জীবনের এক অদ্ভুত কারণ।

 

ছেলে সিকান্দরকে স্বামী অনুপমের মতো হতে বলেন কিরণ, জানালেন এক অদ্ভুত কারণ

কিরণ খের

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 14 August 2025 12:49

দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী কিরণ খের সবসময় নিজের মতামত খোলাখুলি জানাতে দ্বিধা করেন না। এটা তাঁর ভক্তরা ভাল করেই জানেন। তবে এই অভ্যাস মাঝে মাঝে তাঁর স্বামী, অভিনেতা অনুপম খেরের তেমন পছন্দ হয় না। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কিরণ এই প্রসঙ্গে খোলামেলা মন্তব্য করেছেন।

তিনি বলেন, “আমি পরিবারের সদস্যদের অতিরিক্ত প্রশংসা করি না। আমি খুব স্পষ্টভাষী, আর সেটাই আমার স্বামীর ভালো লাগে না। অনুপম অনেক ছবি করেছেন, কিছু ভাল, কিছু তেমন ভালো নয়। আমি প্রতিটি ছবির প্রশংসা করি না। আমি এমন এক বিপজ্জনক মহিলা, কারণ যখন কোনও ছবি আমার ভালো লাগে না, সেটা আমার মুখে স্পষ্ট ফুটে ওঠে।”

এখানেই থেমে থাকেননি কিরণ। তিনি জানান, ছেলে সিকান্দরকে প্রায়ই বলেন বাবার মতো হতে। কিরণের কথায়, “আমি সাধারণত সিকান্দরের কাজ পছন্দ করি। ও কাজের প্রতি মনোযোগী। তবে আমি ওকে বলি, আমার মতো না হয়ে বাবার মতো হও। অনুপম সব ছবিই করেছিলেন, কারণ ওঁকে অর্থ উপার্জন করতে হতো, পরিবারের যত্ন নিতে হতো। আত্মীয়স্বজন, ভাই—সবাইকে সাহায্য করতেন। সিকান্দর অনেকটা আমার মতো চিন্তা করে, কিন্তু সব সময় সে পথে চলা যায় না। তাই ওকে বলি, বাবার মতো কাজ করো।”

কিরণ আরও যোগ করেন, “আমার নিজের পছন্দমতো কাজ করার স্বাধীনতা ছিল, কারণ পরিবারের খরচ চালানোর দায়িত্ব আমার ছিল না—সে দায়িত্ব ছিল অনুপমের। তাই আমি যেটা চাইতাম সেটা বেছে নিতে পারতাম। কিন্তু যদি সিকান্দরও একইভাবে চলতে থাকে, তাহলে সমস্যা হবে।”


```