Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

মনোনয়নে স্ত্রী কে? ‘সেপারেটেড’ লিখে ঝড় তুললেন হিরণ, ফের বিস্ফোরক অনিন্দিতা!

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না নেতা-অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের। গত মার্চে বিজেপির দ্বিতীয় প্রার্থীতালিকায় তাঁর নাম ঘোষণার পর থেকেই প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের তীব্র প্রতিক্রিয়া সামনে এসেছিল। 

মনোনয়নে স্ত্রী কে? ‘সেপারেটেড’ লিখে ঝড় তুললেন হিরণ, ফের বিস্ফোরক অনিন্দিতা!

দেবারতি চক্রবর্তী

শেষ আপডেট: 9 April 2026 12:19

দ্য ওয়াল ব্যুরো: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না নেতা-অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের। গত মার্চে বিজেপির দ্বিতীয় প্রার্থীতালিকায় তাঁর নাম ঘোষণার পর থেকেই প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের তীব্র প্রতিক্রিয়া সামনে এসেছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবার শ্যামপুর কেন্দ্র থেকে মনোনয়ন জমা দেওয়ার পর আবারও সরব হলেন তিনি। শুধু হিরণ নন, তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরিকেও একসঙ্গে নিশানা করেছেন অনিন্দিতা।

ঘটনার সূত্রপাত এ বছরের জানুয়ারিতে। প্রথম স্ত্রী থাকা অবস্থাতেই দ্বিতীয়বার বিয়ে করার অভিযোগে বিতর্কে জড়িয়ে পড়েন খড়গপুরের প্রাক্তন বিজেপি বিধায়ক হিরণ। এই ঘটনাকে কেন্দ্র করে প্রথম পক্ষের স্ত্রী ও সন্তানের তরফে অভিযোগ দায়ের হয়, তৈরি হয় আইনি জটিলতা। ফলে ২০২৬ সালের ভোটে তিনি টিকিট পাবেন কি না, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। তবে ১৯ মার্চ প্রার্থী তালিকা প্রকাশের পর স্পষ্ট হয়, সমস্ত বিতর্ক সত্ত্বেও দল তাঁর উপর আস্থা রেখেছে। হাওড়ার শ্যামপুর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় হিরণকে, এবং তারপর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েন তিনি।

এই আবহেই সামনে আসে নতুন অভিযোগ। সূত্রের দাবি, মনোনয়ন জমা দেওয়ার আগে কয়েকদিন আগে প্রথম স্ত্রীর কাছে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল চেয়েছিলেন হিরণ। আর মনোনয়ন জমা দেওয়ার পরই বিস্ফোরক মন্তব্য করেন অনিন্দিতা। তিনি সরাসরি দ্বিতীয় স্ত্রী ঋতিকাকে ‘রক্ষিতা’ বলে কটাক্ষ করেন, যা নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। (Hiran Chatterjee, BJP hiran chatterjee, nomination)

এর আগেও বেনারসের ঘাটে গিয়ে দ্বিতীয়বার বিয়ে করার পর থেকেই হিরণের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন অনিন্দিতা। তিনি শুধু হিরণ নন, ঋতিকাকেও আক্রমণ করেছিলেন একাধিকবার। সম্প্রতি আবার ফেসবুকে পোস্ট করে নাম না করে প্রশ্ন তোলেন, মনোনয়নপত্রে হিরণ আদৌ কার নাম স্ত্রী হিসেবে উল্লেখ করেছেন?

উল্লেখ্য, বেনারসে বিয়ের ছবি ভাইরাল হলেও এই বিষয়ে কখনও প্রকাশ্যে কিছু বলেননি হিরণ। পরবর্তীতে ঋতিকার সঙ্গে বিয়ের যে ছবি ছড়িয়ে পড়ে, সেটিও মুছে ফেলেন তিনি। অন্যদিকে, দ্বিতীয় বিয়ের খবর সামনে আসতেই হিরণ ও ঋতিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অনিন্দিতা। তাঁর দাবি, তিনি কোনও ডিভোর্স নোটিস পাননি। সেই অবস্থায় কীভাবে দ্বিতীয়বার বিয়ে সম্ভব, সেই প্রশ্নই বারবার তুলেছেন তিনি।

সময়ের ব্যবধানে কিছুটা স্তিমিত হলেও, প্রার্থী ঘোষণা হতেই ফের সামনে আসে পুরনো বিতর্ক। এবার শ্যামপুর কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়েছেন হিরণ। আর সেই নথি ঘিরেই নতুন করে চর্চা শুরু হয়েছে। জানা গেছে, মনোনয়নপত্রে স্ত্রী হিসেবে তিনি অনিন্দিতার নামই লিখেছেন, তবে পাশে উল্লেখ করেছেন ‘সেপারেটেড’। এই তথ্য সামনে আসতেই আবারও প্রশ্ন তুলেছেন অনিন্দিতা। তাঁর বক্তব্য, এখনও পর্যন্ত তিনি কোনও বিবাহবিচ্ছেদের নোটিস পাননি।


```