Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

অন্তঃসত্ত্বা কনীনিকাকে প্রতারণা! অভিযুক্ত প্রযোজনা সংস্থার কোন সত্যি সামনে আনলেন অভিনেত্রী?

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর মর্মান্তিক মৃত্যুর পর টলিউডে চাঞ্চল্য। নিরাপত্তা নিয়ে প্রশ্নের মাঝে কনীনিকা বন্দ্যোপাধ্যায়-এর বিস্ফোরক অভিযোগ, অন্তঃসত্ত্বা অবস্থায় পেমেন্ট না পাওয়ার দাবি। ‘ম্যাজিক মোমেন্টস’ নিয়ে বিতর্ক তুঙ্গে।

অন্তঃসত্ত্বা কনীনিকাকে প্রতারণা! অভিযুক্ত প্রযোজনা সংস্থার কোন সত্যি সামনে আনলেন অভিনেত্রী?

কনীনিকা বন্দ্যোপাধ্যায়

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 9 April 2026 16:26

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) আকস্মিক প্রয়াণ টলিউড ইন্ডাস্ট্রির অন্দরমহলের অনেকগুলো অপ্রিয় এবং অবহেলিত সত্যকে সামনে এনেছে। লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর (Magic Moments controversy) ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’-র শ্যুটিং চলাকালীন দিঘার তালসারির জলে ডুবে তাঁর এই করুণ মৃত্যু হয়। এই ঘটনাটি কেবল ব্যক্তিগত শোকের গণ্ডিতে সীমাবদ্ধ থাকেনি, বরং স্টুডিও পাড়ার নিরাপত্তা ব্যবস্থাকে এক বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিনোদন জগতের অনেকেই সরব হয়েছেন এবং অভিযোগ তুলছেন যে, শিল্পী ও কলাকুশলীদের জীবনের ঝুঁকি নিয়ে অনেক সময়ই অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে শ্যুটিং চালানো হয়। বিশেষ করে আউটডোর শ্যুটিংয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার অভাব এই মর্মান্তিক পরিণতির জন্য দায়ী বলে মনে করছেন অনেকে।

রাহুলের মতো একজন প্রতিভাবান শিল্পীর এভাবে চলে যাওয়াকে তাঁর সহকর্মী ও অনুরাগীরা কোনওভাবেই মেনে নিতে পারছেন না। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে ইন্ডাস্ট্রির অনেক ‘অদেখা’ ও অবহেলিত বিষয়গুলো জনসমক্ষে উঠে এসেছে এবং ভক্তরা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় তুলেছেন। টলিউডের কলাকুশলী থেকে শুরু করে সাধারণ মানুষ—সকলেরই দাবি, ভবিষ্যতে যেন কোনও শিল্পীর প্রাণ এভাবে শ্যুটিংয়ের গাফিলতিতে না যায়। জীবনের নিরাপত্তার প্রশ্নে আর কোনও রকম আপস করা চলবে না বলে ইন্ডাস্ট্রির অন্দরে জোরালো দাবি উঠতে শুরু করেছে। 

এমন সময় নিজের পূর্ব অভিজ্ঞতার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করলেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, আট বছর আগে কিয়া পেটে। তিন মাসের পেমেন্ট এরা আমাকে দেয়নিস্পেশাল কমিটি বসিয়ে বলা হয়েছিল আমাকে এক টাকাও দেবে না।  তিন মাস খাটার পরও ওরা আমার টাকা দেয়নি। আমাকে কেস করতে বলা হয়েছিল। করতে পারিনিকারণ আমি তখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। শারীরিক জটিলতা বাড়ছিলঅভাব কাকে বলে বাচ্চা পেটে আমি দেখেছি। সব ভুলে গেছিলাম। কিন্তু এটা বাড়াবাড়ি হয়ে গেল। মেনে নিতে পারছি না।এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি নাম না করে ম্যাজিক মোমেন্টসকে বিঁধলেন কণীনিকা?

এদিকে, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু টলিউড ইন্ডাস্ট্রিতে এক বড়সড় আলোড়ন সৃষ্টি করেছে, যার ফলে নড়েচড়ে বসেছে গোটা বাংলা বিনোদন জগত। এই মর্মান্তিক ঘটনার পর শ্যুটিং চলাকালীন গাফিলতির অভিযোগে লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে সরব হয়েছে আর্টিস্ট ফোরাম। ফোরামের পক্ষ থেকে ইতিমধ্যে তীব্র নিন্দা প্রকাশ করে একাধিক কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে অন্যতম হলো রিজেন্ট পার্ক থানা এবং তালসারি কোস্টাল পুলিশের কাছে প্রযোজনা সংস্থা সহ ৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা। অভিনেতার জীবনের নিরাপত্তার প্রশ্নে এই আইনি লড়াই টলিউডের ইতিহাসে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ অধ্যায় হয়ে দাঁড়িয়েছে।

পেশাদার স্তরেও এই ঘটনার প্রভাব পড়েছে সুদূরপ্রসারী, কারণ আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে লীনা গঙ্গোপাধ্যায় এবং তাঁর প্রযোজনা সংস্থাকে নিষিদ্ধ বা ‘ব্যান’ করা হয়েছে। এই সিদ্ধান্তের সরাসরি ফল হিসেবে জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’-র শ্যুটিং ও সম্প্রচার বন্ধ হতে চলেছে বলে জানা গিয়েছে। শ্যুটিং সেটে শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে ফোরাম যে কোনও ধরনের আপস করতে রাজি নয়, এই কড়া পদক্ষেপ তারই বহিঃপ্রকাশ। 


```