Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?

আইনি বিপাকে নোরা ফাতেহি! অশালীন আচরণের অভিযোগে জবাব চাইল মহিলা কমিশন

‘সরকে চুনার তেরি’ গান নিয়ে বিতর্কে নোরা ফতেহিকে তলব জাতীয় মহিলা কমিশনের। কী বলল কমিশন? জানুন বিস্তারিত।

আইনি বিপাকে নোরা ফাতেহি! অশালীন আচরণের অভিযোগে জবাব চাইল মহিলা কমিশন

নোরা ফতেহি

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 8 April 2026 21:22

দ্য ওয়াল ব্যুরো: সরকে চুনার তেরি’ গানকে ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ নিয়েছে জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লিউ)। অভিনেত্রী নোরা ফতেহি-কে (Nora Fatehi) ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। আগামী ২৭ এপ্রিল ২০২৬-এ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

কেডি: দ্য ডেভিল’ ছবির এই গানটির কথায় অশালীনতা এবং নারীর মর্যাদাহানির অভিযোগ ওঠার পরই স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করে কমিশন। ৬ এপ্রিলের শুনানিতে নোরার আইনজীবী উপস্থিত থাকলেওতা গ্রহণ করেনি কমিশন। স্পষ্ট জানানো হয়নোরাকেই সরাসরি হাজির হতে হবে।

এই শুনানির নেতৃত্বে থাকা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকর বলেন, “সৃজনশীলতার নামে নারীর সম্মান খর্ব করা যায় না।” তাঁর মতেগানটির লিরিক নারীর মর্যাদার পরিপন্থী এবং তা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

শুনানিতে উপস্থিত ছিলেন গীতিকার রাকিব আলমপরিচালক প্রেম এবং কেভিএন প্রোডাকশনসের প্রতিনিধিরা। তাঁরা লিখিতভাবে দুঃখপ্রকাশ করে স্বীকার করেন যে গানটি সমাজে নেতিবাচক প্রভাব ফেলেছে। পাশাপাশি আগামী তিন মাস নারী ক্ষমতায়নের জন্য কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন এবং সেই সংক্রান্ত রিপোর্ট কমিশনে জমা দেওয়ার কথা জানিয়েছেন।

এদিকেএই বিতর্কে জড়িয়ে অভিনেতা সঞ্জয় দত্ত-কেও আগামী ৮ এপ্রিল কমিশনের সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্যইউটিউবে মুক্তির পরই ‘সরকে চুনার তেরি’ গানটি তার যৌন ইঙ্গিতপূর্ণ কথার জন্য সমালোচনার মুখে পড়ে। বিতর্ক বাড়তে থাকায় শেষ পর্যন্ত গানটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়। তবে বিতর্কের মধ্যেই আগামী ৩০ এপ্রিল মুক্তি পেতে চলেছে এই ছবিটিযেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন ধ্রুব সরজা


```