Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

অন্ধকারে ফিরছে রন! নতুন মুখে ভর করে শুরু হচ্ছে রাজু মজুমদারের ‘ব্ল্যাক কফি’

এই ছবির বড় আকর্ষণ হল একেবারে নতুন মুখ্য অভিনেতা-অভিনেত্রীদের কাস্ট করা। নির্মাতাদের মতে, এই ছবির মাধ্যমেই ইন্ডাস্ট্রি পেতে চলেছে একঝাঁক নতুন প্রতিভা। নতুন কাস্ট এবং নতুন গল্প—দুটো মিলিয়েই ‘ব্ল্যাক কফি’কে ঘিরে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হচ্ছে।

অন্ধকারে ফিরছে রন! নতুন মুখে ভর করে শুরু হচ্ছে রাজু মজুমদারের ‘ব্ল্যাক কফি’

দেবারতি চক্রবর্তী

শেষ আপডেট: 20 March 2026 15:37

দ্য ওয়াল ব্যুরো: ‘ফণিবাবু ভাইরাল’ ছবির মাধ্যমে পরিচালনায় যাত্রা শুরু করেছিলেন অভিনেতা রাজু মজুমদার। প্রথম কাজেই নজর কাড়ার পর এবার তিনি তৈরি তাঁর দ্বিতীয় ফিচার ফিল্ম ‘ব্ল্যাক কফি’ নিয়ে। এটি একটি ক্রাইম থ্রিলার, যার প্রযোজক আদিত্য অশোক, আদিকা প্রোডাকশনস।

এই ছবির বড় আকর্ষণ হল একেবারে নতুন মুখ্য অভিনেতা-অভিনেত্রীদের কাস্ট করা। নির্মাতাদের মতে, এই ছবির মাধ্যমেই ইন্ডাস্ট্রি পেতে চলেছে একঝাঁক নতুন প্রতিভা। নতুন কাস্ট এবং নতুন গল্প—দুটো মিলিয়েই ‘ব্ল্যাক কফি’কে ঘিরে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হচ্ছে।

গল্পের পটভূমি কলকাতার উপকণ্ঠ। সময়ের সঙ্গে বদলে যাওয়া এক উপনগরীর জীবন, সম্পর্ক এবং রাজনীতির প্রেক্ষাপটে এগোয় কাহিনি। ক্ষমতা দখল, প্রতিশোধ এবং রাজনৈতিক সংঘর্ষ থেকে শুরু হয় খুনোখুনি। এই আবহেই উঠে আসে প্রলয় ঘোষ—এক সাধারণ পরিবারের ছেলে, যে ধীরে ধীরে হয়ে ওঠে শক্তিশালী জমি মাফিয়া।


তার ছেলে রন বাবার সাম্রাজ্যের অন্যতম সহযোগী। প্রভাব এবং ক্ষমতার কারণে তাদের অনেক শত্রু তৈরি হয়। বারবার তাদের শেষ করার চেষ্টা হলেও তারা প্রতিবারই বেঁচে যায় বুদ্ধি এবং শক্তির জোরে। প্রলয় ও রন ক্রমশ আরও শক্তিশালী হয়ে ওঠে।

এই সময়েই রনের জীবনে আসে প্রিয়া। তাকে ভালোবেসে রন অন্ধকার জগৎ ছেড়ে দেয়। দু’জনে পাহাড়ে গিয়ে বিয়ে করে এবং সাধারণ জীবন শুরু করে। তারা একটি কফি শপ খোলে, যার নাম দেয় ‘ব্ল্যাক কফি’।

কিন্তু গল্পে মোড় আসে হঠাৎই। শত্রুপক্ষ প্রলয়কে খুন করে। বাবার মৃত্যুর পর রনের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। সে আবার ফিরে যায় পুরনো জীবনে, প্রতিশোধ নেওয়ার জন্য। এর ফলে তার সঙ্গে প্রিয়ার সম্পর্কেও দূরত্ব তৈরি হয়। এরপর কীভাবে রন একে একে প্রতিশোধ নেয়? সে কি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে? প্রিয়ার সঙ্গে তার সম্পর্ক কি ঠিক হয়? এই প্রশ্নগুলোর উত্তরই তুলে ধরবে ‘ব্ল্যাক কফি’।

পরিচালক রাজু মজুমদারের কথায়, এই ছবি শুধু ক্রাইম থ্রিলার নয়, বরং বাস্তব জীবনের কিছু কঠিন সত্য তুলে ধরার চেষ্টা। ‘ফণিবাবু ভাইরাল’-এর পর এই ছবি তাঁর কাছে আরও বড় এবং ব্যক্তিগত প্রজেক্ট। তিনি এই ছবিতে আরও তীব্র এবং বাস্তবধর্মী গল্প বলতে চেয়েছেন, যা দর্শককে একই সঙ্গে উত্তেজিত এবং চিন্তায় ফেলবে।
নতুন মুখদের মুখ্য চরিত্রে নেওয়ার সিদ্ধান্ত নিয়েও তিনি স্পষ্ট। তাঁর বিশ্বাস, নতুন প্রতিভাকে সুযোগ দেওয়াই ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ গড়ার পথ।

প্রযোজক আদিত্য অশোক এবং আদিকা প্রোডাকশনস-এর সঙ্গে মিলেই তিনি এই ছবির মাধ্যমে নতুন প্রতিভা তুলে ধরতে চাইছেন। সব মিলিয়ে ‘ব্ল্যাক কফি’ শুধু অপরাধের গল্প নয়—এটি মানুষ, সম্পর্ক, সিদ্ধান্ত এবং তার ফলাফল নিয়ে তৈরি একটি ছবি। যেমন এক কাপ ব্ল্যাক কফি—তীব্র, সরাসরি এবং প্রভাব ফেলার মতো—তেমনই হতে চলেছে এই ছবির অভিজ্ঞতা।


```