Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

বক্স অফিসে ‘ধুরন্ধর’ ঝড়, প্রথম দিনেই বিশ্বরেকর্ড, কত কোটি আয় করল ছবি?

বৃহস্পতিবার, অর্থাৎ প্রথম দিনেই ছবির ঝড়ো পারফরম্যান্স অব্যাহত থাকে। শুধু ভারতেই একদিনে ১০২ কোটি (নেট) আয় করে, যা হিন্দি ছবির ইতিহাসে সর্বোচ্চ একদিনের কালেকশন। ফলে মাত্র একদিনেই ছবির দেশীয় আয় দাঁড়ায়  ১৪৫ কোটি (নেট) টাকা, যার মোট হিসেবে প্রায়  ১৭৪ কোটি টাকা।

বক্স অফিসে ‘ধুরন্ধর’ ঝড়, প্রথম দিনেই বিশ্বরেকর্ড, কত কোটি আয় করল ছবি?

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 20 March 2026 15:21

দ্য ওয়াল ব্যুরো: বক্স অফিসে ঝড় তুলল ধরন্ধর ২ (Dhurandhar 2)। পরিচালক আদিত্য ধর (Aditya Dhar)-এর এই স্পাই থ্রিলার মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে সকল রেকর্ড ভেঙে ইতিহাস গড়ল।

১৯ মার্চ এই ছবি মুক্তির আগেই নজির গড়ে ফেলে পেইড প্রিভিউর আয়। বুধবার প্রিভিউতেই দেশীয় বাজারে প্রায় ৪৩ কোটি (নেট) টাকা এবং বিশ্বজুড়ে  ৭৫ কোটি (গ্রস) আয় করেছে ছবিটি। ফলে মুক্তির দিন আসার আগেই  ১০০ কোটির গণ্ডি পেরিয়ে যায় ছবির আয়।

বৃহস্পতিবার, অর্থাৎ প্রথম দিনেই ছবির ঝড়ো পারফরম্যান্স অব্যাহত থাকে। শুধু ভারতেই একদিনে ১০২ কোটি (নেট) আয় করে, যা হিন্দি ছবির ইতিহাসে সর্বোচ্চ একদিনের কালেকশনের তকমা জয় করে। ফলে মাত্র একদিনেই ছবির আয় দাঁড়ায়  ১৪৫ কোটি (ভারতে) টাকা।

বিদেশেও সমান তালে দাপট দেখিয়ে যাচ্ছে রণবীর সিং (Ranveer Singh) অভিনীত এই ছবি। আন্তর্জাতিক বাজারে প্রথম দিনেই প্রায় ৭ মিলিয়ন ডলার আয় করে, ফলে দুদিনে মোট বিদেশি আয় ছাড়িয়ে যায় ৯ মিলিয়ন ডলার। সব মিলিয়ে প্রথম দিনেই বিশ্বজুড়ে ছবির মোট আয় দাঁড়িয়েছে প্রায়  ২৪০ কোটি টাকা— যার মধ্যে শুধু মুক্তির দিনেই ঘরে এসেছে ১৬৫ কোটি।

এই অভাবনীয় সাফল্যে বলিউডের একাধিক রেকর্ড ভেঙে ফেলল ধুরন্ধর। এর আগে সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড ছিল শাহরুখ খানের দখলে। জওয়ান (Jawan)-এর  ১২৯ কোটি টাকা ও পাঠান ছবি (Pathaan) ১০৪ কোটি টাকা আর করে। এরপর অ্যানিম্যাল (Animal) ১০১ কোটি টাকা আয় করে এই তালিকায় নাম লেখায়। কিন্তু ধুরন্ধর ২ (Dhurandhar 2) সেই সব রেকর্ড অনেকটাই পিছনে ফেলে দিয়েছে।

শুধু বলিউডই নয়, প্যান-ইন্ডিয়া স্তরেও নজির গড়েছে এই ছবি। প্রথম দিনের আয় ছাড়িয়ে গেছে আর আর আর (RRR), বাহুবলি ২ (Baahubali 2: The Conclusion), কল্কি (Kalki 2898 AD) এবং কেজিএফ (KGF Chapter 2)-এর মতো ব্লকবাস্টারগুলির ওপেনিংকেও।

ছবিতে রণবীর সিং-এর পাশাপাশি রয়েছেন আর মাধবন (R. Madhavan), অর্জুন রামপাল (Arjun Rampal), সঞ্জয় দত্ত (Sanjay Dutt), সারা অর্জুন (Sara Arjun) এবং রাকেশ বেদী (Rakesh Bedi)।

প্রসঙ্গত, প্রথম ধুরন্ধর (Dhurandhar) ছবি বিশ্বজুড়ে ১৩০০ কোটির ব্যবসা করেছিল। ফলে স্বাভাবিকভাবেই সিক্যুয়েল নিয়ে প্রত্যাশা ছিল তুঙ্গে— আর সেই প্রত্যাশাকেও যেন বহুগুণ ছাড়িয়ে গেল ধুরন্ধর ২ (Dhurandhar 2)।


```