Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

মাতৃবিয়োগে শোকস্তব্ধ মনীশ মালহোত্রা, দুঃসময়ে পাশে দাঁড়ালেন কিয়ারা-ঐশ্বর্য-করণরা

মা-ছেলের সম্পর্ক যে কতটা গভীর হতে পারে, তার এক অনন্য উদাহরণ ছিলেন সুদর্শন মালহোত্রা ও মনীশ মালহোত্রা। জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে মায়ের উপস্থিতি ও সমর্থনের কথা বারবার উল্লেখ করেছেন ডিজাইনার। 

মাতৃবিয়োগে শোকস্তব্ধ মনীশ মালহোত্রা, দুঃসময়ে পাশে দাঁড়ালেন কিয়ারা-ঐশ্বর্য-করণরা

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 20 March 2026 11:51

দ্য ওয়াল ব্যুরো: দেশের খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা (Manish Malhotra)-র পরিবারে গভীর শোকের ছায়া। প্রয়াত সেলিব্রিটির মা। মনীশের মা সুদর্শন মালহোত্রার (Sudarshan Malhotra) প্রয়াণে শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি। ১৯ মার্চ, ৯৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ডিজাইনারের টিমের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, “এক সুন্দর জীবনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, আমরা আমাদের প্রিয় মা’য়ের শান্তিপূর্ণ প্রয়াণের খবর জানালাম। তিনি রেখে গেলেন অগণিত সুন্দর স্মৃতি, ভালোবাসায় ভরা এক প্রজন্মকে এবং এমন এক উত্তরাধিকার, যা আমাদের আগামীতে পথ দেখাবে।”

২০ মার্চ, অর্থাৎ আজ সকাল ১০টায় মুম্বইয়ের-এর সান্তাক্রুজ ওয়েস্টের হিন্দু শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। এই দুঃসময়ে পাশে দাঁড়াতে মনীশের বাড়িতে হাজির হয়েছেন বলিউড ও ফ্যাশন জগতের বহু পরিচিত মুখ। তাঁদের মধ্যে ছিলেন কিয়ারা আদবাণী (Kiara Advani), সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra), করণ জোহর (Karan Johar), ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan), অভিষেক বচ্চন (Abhishek Bachchan) এবং বরুণ ধাওয়ান (Varun Dhawan) সহ আরও অনেকে। যাঁরা এসে শেষ শ্রদ্ধা জানিয়েছেন এবং শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানিয়েছেন।

মা-ছেলের সম্পর্ক যে কতটা গভীর হতে পারে, তার এক অনন্য উদাহরণ ছিলেন সুদর্শন মালহোত্রা ও মনীশ মালহোত্রা। জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে মায়ের উপস্থিতি ও সমর্থনের কথা বারবার উল্লেখ করেছেন ডিজাইনার। একবার মাদার্স ডে-র পোস্টে তিনি লিখেছিলেন, তাঁর মা-ই তাঁর “শক্তি, প্রেরণা এবং সঙ্গী”— যিনি ছোটবেলা থেকেই তাঁর পোশাক ও সিনেমার প্রতি ভালোবাসাকে উৎসাহ দিয়েছেন। মায়ের প্রয়াণ নিঃসন্দেহে মনীশ মালহোত্রার জীবনে এক অপূরণীয় শূন্যতা তৈরি করল। 


```