সব মিলিয়ে এই সপ্তাহের টিআরপি তালিকা বলছে, দর্শকদের পছন্দের তালিকায় নতুন-পুরনো ধারাবাহিকের দারুণ লড়াই চলছে, আর সেই প্রতিযোগিতাই বাংলা ধারাবাহিককে আরও জমজমাট করে তুলছে। প্রতিনিয়ত পাল্টাচ্ছে প্লট, গল্প হচ্ছে আরও টানটান।

শেষ আপডেট: 20 March 2026 14:13
দ্য ওয়াল ব্যুরো: বাংলা টেলিভিশনের টিআরপি তালিকায় (Bengali Serial TRP) এ সপ্তাহে বেশ কিছু চমক চোখে পড়ল। ধারাবাহিকগুলির মধ্যে প্রতিযোগিতা যেমন তীব্র, তেমনই দর্শকদের পছন্দেও এসেছে কিছু নতুন পরিবর্তন। প্রতি নিয়ত পাল্টাচ্ছে প্লট, পাল্টাচ্ছে গল্প, প্রথম স্থান দখলের লড়াই সামিল একাধিক ধারাবাহিকে তাই একগুচ্ছ চমক বর্তমান।
সবাইকে পিছনে ফেলে প্রথম স্থান দখল করেছে ‘পরিণীতা’, যার প্রাপ্ত নম্বর ৬.২। গল্প ও অভিনয়ের জোরে এই ধারাবাহিক এখন দর্শকদের সবচেয়ে প্রিয়। দ্বিতীয় স্থানে যুগ্মভাবে রয়েছে ‘জোয়ার ভাঁটা’ এবং ‘পরশুরাম’, দু’টিরই প্রাপ্ত নম্বর ৫.৮। এই তিন ধারাবাহিকের মধ্যেই বর্তমানে জোর টক্কর সকলের নজর কাড়ে। তবে ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’-ও এই লড়াইয়ে সামিল। যদিও এবার সেরা পাঁচে থাকলেও সেরা তিনে জায়গা করতে পারল না।
তৃতীয় স্থানে রয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’ (৫.৭), আর চতুর্থ স্থানে ‘রাঙামতি তীরন্দাজ’ (৫.৫)। পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে ‘ও মোর দরদিয়া’ এবং ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’, যাদের প্রাপ্ত নম্বর ৫.৩।
এরপর ষষ্ঠ স্থানে ‘গঙ্গা’ (৫.২), সপ্তমে ‘কুসুম’ (৫.০) এবং অষ্টম স্থানে রয়েছে ‘লক্ষ্মী ঝাঁপি’ (৪.৯)।
নবম স্থানে যুগ্মভাবে রয়েছে ‘আমাদের দাদামণি’ এবং ‘কনে দেখা আলো’ (৪.৫)। আর দশম স্থানে জায়গা করে নিয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’, যার প্রাপ্ত নম্বর ৪.৩।
সব মিলিয়ে এই সপ্তাহের টিআরপি তালিকা বলছে, দর্শকদের পছন্দের তালিকায় নতুন-পুরনো ধারাবাহিকের দারুণ লড়াই চলছে, আর সেই প্রতিযোগিতাই বাংলা ধারাবাহিককে আরও জমজমাট করে তুলছে। প্রতিনিয়ত পাল্টাচ্ছে প্লট, গল্প হচ্ছে আরও টানটান।