Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মার

বিবাহ বিচ্ছেদের পথে সম্পর্ক, তবে আমি সিঙ্গল মাদার নই: অকপট মানসী

অভিনয়, সংসার আর নতুন ধারাবাহিকের ব্যস্ততার মাঝেই বিশেষ দিনটিকে নিজের মতো করে সাজিয়ে তুললেন তিনি। সকাল থেকেই বাড়িতে ছিল উৎসবের আমেজ। তবে আনন্দের মাঝেও ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা থামেনি।

বিবাহ বিচ্ছেদের পথে সম্পর্ক, তবে আমি সিঙ্গল মাদার নই: অকপট মানসী

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 20 March 2026 11:19

দেবারতি চক্রবর্তী

সেলিব্রিটিদের কাজ যেমন প্রতিনিয়ত খবরের শিরোনামে জায়গা করে নেয়, ঠিক একইভাবে তাঁদের ব্যক্তিজীবনও লাইম লাইটের আড়ালে থাকে না। সে কুভরই হোক, কিংবা মন খারাপের খবর। কে কোন পোস্টে কী লিখছেন, কেন লিখছেন, নেটদুনিয়ার নজর এড়ায় না কিছুই। ঠিক তেমনই একটা পোস্ট করেছিলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত, তাঁর ছেলের প্রথম বছরের জন্মদিনে।

অভিনয়, সংসার আর নতুন ধারাবাহিকের ব্যস্ততার মাঝেই বিশেষ দিনটিকে নিজের মতো করে সাজিয়ে তুললেন তিনি। সকাল থেকেই বাড়িতে ছিল উৎসবের আমেজ। তবে আনন্দের মাঝেও ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা থামেনি। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ছেলের উদ্দেশে তাঁর লেখা— “তোমার মাও আমি, বাবাও আমি”— এই পোস্ট নতুন করে প্রশ্ন তোলে তাঁর দাম্পত্য সম্পর্ক নিয়ে।

এই প্রসঙ্গে দ্য ওয়াল-এ মুখ খুললেন অভিনেত্রী। সকাল সকাল শুটিং সেটে ব্যস্ত অভিনেত্রী এদিন আর কোনও সত্যিই লুকিয়ে রাখলেন না। মানসী জানালেন, স্বামীর সঙ্গে তাঁর সম্পর্কে অনেকদিন ধরেই সমস্যা ছিল। স্বামী-স্ত্রী হিসেবে বাড়ছিল দূরত্ব। সন্তানের কথা ভেবে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছেন তাঁরা। 

এদিন বিন্দুমাত্র বিরক্তি প্রকাশ না করেই তিনি বলেন, ‘আমরা দু'জন ভাল বন্ধু। ভুলে গেলে চলবে না, আমরা দুই সন্তানের অভিভাবক। সেটা আমরা কেউই এড়িয়ে যাই না। আমি সিঙ্গল মাদার নই। আমার মেয়ের লেখাপড়া, সবকিছুতেই ওর অবদান রয়েছে। আমরা বিবাহ বিচ্ছেদের পথে হাঁটলেও বন্ধুত্বের সম্পর্কটা থাকবে। এখন আমি কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই। দুই সন্তানকে নিয়ে ভালই সময় কাটছে।’ 


```