Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

রিয়্যালিটি শোয়ের মঞ্চে বিরল চমক, শিলাজিতের নতুন গান ‘চানাচুর’মিলবে কোথায়?

শুধু নতুন গানই নয়, অনুষ্ঠানে শিলাজিৎ তাঁর একাধিক জনপ্রিয় গানও গেয়ে সকলের মন জয় করবেন। শোনা যাবে ‘ধরব ধরব করছি’-সহ আরও কিছু জনপ্রিয় গান। পাশাপাশি তিনি সকলের সঙ্গে করে নেবেন তাঁর সঙ্গীতজীবনের নানা অভিজ্ঞতা ও অজানা গল্প।

রিয়্যালিটি শোয়ের মঞ্চে বিরল চমক, শিলাজিতের নতুন গান ‘চানাচুর’মিলবে কোথায়?

দেবারতি চক্রবর্তী

শেষ আপডেট: 19 March 2026 17:43

দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় রিয়্যালিটি শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এ এবার বিশেষ চমক। দ্বিতীয় মরসুমে, মার্চ মাসের মহাপর্বে অতিথি হিসেবে হাজির থাকবেন গায়ক শিলাজিৎ মজুমদার (Silajit Majumder)। এই মঞ্চেই প্রথমবার প্রকাশ্যে আসবে তাঁর নতুন গান ‘চানাচুর’। টেলিভিশনের পর্দায় বাংলা গানের এই ধরনের আত্মপ্রকাশ এক নতুন মাত্রা যোগ করতে চলেছে। নতুন এই গানে রয়েছে লোকসঙ্গীতের মাটির গন্ধ। আধুনিক সুরের সঙ্গে গ্রামীণ সুরের মেলবন্ধন ঘটেছে এতে। গানটির কথা লিখেছেন কিংবদন্তি লোকশিল্পী রতন কাহার (Ratan Kahar), যিনি ভাদু ও ঝুমুর গানের জন্য বিশেষভাবে পরিচিত। এই বিশেষ মুহূর্তে তিনিও উপস্থিত থাকবেন অনুষ্ঠানের মঞ্চে।

শুধু নতুন গানই নয়, অনুষ্ঠানে শিলাজিৎ তাঁর একাধিক জনপ্রিয় গানও গেয়ে সকলের মন জয় করবেন। শোনা যাবে ‘ধরব ধরব করছি’-সহ আরও কিছু জনপ্রিয় গান। পাশাপাশি তিনি সকলের সঙ্গে করে নেবেন তাঁর সঙ্গীতজীবনের নানা অভিজ্ঞতা ও অজানা গল্প। অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)-র সঙ্গে তাঁর সম্পর্ক ও স্মৃতির কথাও উঠে আসবে আলাপচারিতায়।

অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)-র সঞ্চালনায় ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ মূলত নারীদের জীবনসংগ্রাম, সাফল্য ও স্বপ্নের গল্পকে সামনে আনে। খেলাধূলা ও বিভিন্ন পর্বের মাধ্যমে প্রতিযোগীরা জিতে নেন পুরস্কার। প্রতিটি পর্বে বিজেতা এক লক্ষ টাকা করে পান, আর মাসিক চূড়ান্ত পর্বে থাকে দুই লক্ষ টাকার পুরস্কার।

এই বিশেষ পর্বে অংশ নেবেন এমন চার নারী, যাঁরা নিজেদের লড়াই ও সাফল্যের গল্প দিয়ে অন্যদের অনুপ্রাণিত করেছেন। তাঁদের জীবনের নানা উত্থান-পতনের কাহিনি উঠে আসবে শিলাজিতের সঙ্গে কথোপকথনের মাধ্যমে। সব মিলিয়ে, এই পর্ব হতে চলেছে টানটান উত্তেজনায় ভরপুর। আগামী ৩১ মার্চ সন্ধ্যা ৭টায় সম্প্রচারিত হবে এই বিশেষ পর্ব।


```