প্রথম তালিকায় নাম না থাকায় তাঁর প্রথম পক্ষের স্ত্রী সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছিলেন, যা নিয়ে আরও জোরদার হয়েছিল জল্পনা। অনেকেই তখন ধরে নিয়েছিলেন, আর টিকিট পাচ্ছেন না হিরণ। তবে সেই পরিস্থিতিতেও আত্মবিশ্বাস হারাননি তিনি। দলের উপর ভরসা রেখেই অপেক্ষা করেছিলেন।
.jpeg.webp)
শেষ আপডেট: 19 March 2026 20:00
বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ১১১ জন বিধানসভা নির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি (Bharatiya Janata Party)। এর আগে প্রথম দফায় ১৪৪ জনের তালিকা প্রকাশ করেছিল দল। প্রথম তালিকায় নাম না থাকায় অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)-কে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল—তাঁকে কি তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হবে না?
সম্প্রতি ব্যক্তিগত জীবনে একাধিক বিতর্কের জেরে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন হিরণ চট্টোপাধ্যায়। দ্বিতীয় বিয়ে এবং প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে আইনি টানাপোড়েন ঘিরে নানা আলোচনা ছিল তুঙ্গে। সেই প্রেক্ষিতে অনেকেই মনে করেছিলেন, পারিবারিক সমস্যার কারণে হয়তো তাঁকে প্রার্থী করা হবে না। তবে সমস্ত জল্পনায় জল ঢেলে দ্বিতীয় দফার তালিকায় শ্যামপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে তাঁকেই। এই কেন্দ্রে তাঁর মুখোমুখি হচ্ছেন তৃণমূলের প্রার্থী শশী পাঁজা (Shashi Panja)।
প্রথম তালিকায় নাম না থাকায় তাঁর প্রথম পক্ষের স্ত্রী সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছিলেন, যা নিয়ে আরও জোরদার হয়েছিল জল্পনা। অনেকেই তখন ধরে নিয়েছিলেন, আর টিকিট পাচ্ছেন না হিরণ। তবে সেই পরিস্থিতিতেও আত্মবিশ্বাস হারাননি তিনি। দলের উপর ভরসা রেখেই অপেক্ষা করেছিলেন।
অবশেষে প্রার্থী ঘোষণা হওয়ার পর মাঠে নেমে পড়েছেন হিরণ চট্টোপাধ্যায় ( Hiran Chatterjee)। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ব্যক্তিগত প্রসঙ্গ টেনে তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেছিলেন অনিন্দিতা, যা হিরণের কান পর্যন্ত পৌঁছতে সময় লাগেনি।
এরপর দ্য ওয়াল হিরণের সঙ্গে যোগাযোগ করলে, প্রথম পক্ষের স্ত্রীর উদ্দেশে (নাম না করেই) এবং বাকি সকলে, যাঁরা মনে করেছিলেন তিনি টিকিট পাবেন না, তাঁদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার একটি ইন্টারভিউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম, হাজার হাজার মানুষ তাতে কমেন্ট করে জানিয়েছেন, ‘দাদা আমরা সবাই আপনার সঙ্গে আছি, পাশে আছি।’ খালি একটাই কথা বলতে চাই, আমার দুঃখ বা আমার কোনও ক্ষতিতে, যদি কেউ খুশি হয়ে থাকেন, তাহলে সেই খুশি দিতে পেড়ে, আমি অত্যন্ত আনন্দিত।’
সব মিলিয়ে, রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও চর্চার কেন্দ্রে রয়েছেন হিরণ চট্টোপাধ্যায়। তবে বর্তমানে ব্যক্তিজীবনের টানাপোড়েন থেকে নিজেকে খানিকটা সরিয়ে এনে প্রচারে মন দিতে চান তিনি। তাঁর বিশ্বাস ২০২৬-এ পশ্চিমবঙ্গে নতুন সরকার আসছে, বলেই দ্য ওয়ালকে জানান তিনি। শুভেচ্ছা গ্রহণ না করে, বরং জানান, তোলা থাক, ৪ মার্চ এই শুভেচ্ছা তিনি গ্রহণ করবেন।