Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

নোটিসের পর এবার FIR! মিমি চক্রবর্তীর বিরুদ্ধে বনগাঁ থানায় লিখিত অভিযোগ তনয়ের

মিমি চক্রবর্তীর বিরুদ্ধে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তনয় শাস্ত্রী।

নোটিসের পর এবার FIR! মিমি চক্রবর্তীর বিরুদ্ধে বনগাঁ থানায় লিখিত অভিযোগ তনয়ের

মিমি চক্রবর্তী, তনয় শাস্ত্রী

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 21 February 2026 13:10

দ্য ওয়াল ব্যুরো: বনগাঁর একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে গত মাসে হেনস্থার অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। অনুষ্ঠান শেষে তিনি সরাসরি মূল আয়োজক তনয় শাস্ত্রীর (Tanay Shastri) বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তনয় শাস্ত্রীকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়।

তবে জেল থেকে মুক্তি পাওয়ার পরেই পরিস্থিতি নতুন মোড় নেয়। শুক্রবার বিকেলে নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে তনয় শাস্ত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে মানহানির মামলা করার কথা ঘোষণা করেন। তাঁর দাবি, অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য মিমি ২ লক্ষ ৬৫ হাজার টাকা পারিশ্রমিক নিয়েছিলেন, যা তিনি ফেরত চান। পাশাপাশি, নিজের সম্মানহানির অভিযোগ তুলে ক্ষতিপূরণ হিসেবে ২০ লক্ষ টাকা দাবি করেন তিনি।

শুধু মানহানির মামলা করেই থেমে থাকেননি তনয়। তিনি জানান, মিমির বিরুদ্ধে মানহানির মামলা করার ৪৮ ঘণ্টার মধ্যেই বনগাঁ থানায় অভিনেত্রীর বিরুদ্ধে আরও একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর বক্তব্য, মিমি চক্রবর্তীকে জনসমক্ষে এসে ক্ষমা চাইতে হবে। নিজের ওপর হওয়া অন্যায়ের বিচার চেয়েই তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।

তনয় শাস্ত্রীর দাবি, অনুষ্ঠানে মিমিকে কোনওভাবেই অপমান করা হয়নি। বরং নির্ধারিত সময়ের অনেক দেরিতে পৌঁছনোর কারণে তাঁকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু মিমির অভিযোগের জেরে তাঁকে ১৪ দিন জেল হেফাজতে থাকতে হয়েছে। সেই ঘটনারই বিচার চাইছেন তিনি।

প্রসঙ্গত, জেল থেকে মুক্তি পাওয়ার পরই সংবাদমাধ্যমের সামনে তনয় শাস্ত্রী বলেছিলেন, “আমি এর শেষ দেখে ছাড়ব।” সেই কথার পরই তিনি প্রথমে ২০ লক্ষ টাকার মানহানির মামলা করেন এবং পরে সরাসরি থানায় অভিযোগ দায়ের করেন। যদিও এই পুরো ঘটনা নিয়ে এখনও পর্যন্ত মিমি চক্রবর্তীর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


```