Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

‘আমাকে ছাড়া ক্রাইম শো অসম্ভব!’, 'কোহরা ২'-তে ক্যামিও চরিত্র নিয়ে কী বললেন জয়দীপ?

নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ Kohrra সিজন ২-এ অঘোষিত ক্যামিওতে হাজির হন জয়দীপ আহলাওয়াত।

‘আমাকে ছাড়া ক্রাইম শো অসম্ভব!’, 'কোহরা ২'-তে ক্যামিও চরিত্র নিয়ে কী বললেন জয়দীপ?

কোহরা ২

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 21 February 2026 12:32

দ্য ওয়াল ব্যুরো: নেটফ্লিক্সের জনপ্রিয় ক্রাইম সিরিজ Kohrra-র দ্বিতীয় সিজনে চোখের পলক ফেললে মিস হয়ে যেতে পারে এমনই এক চমক লুকিয়ে ছিল। এই সিজনে একেবারে অঘোষিত ক্যামিওতে হাজির হয়েছিলেন অভিনেতা জয়দীপ আহলাওয়াত (Jaideep Ahlawat)। ইতিমধ্যেই সিরিজটি Netflix-এর গ্লোবাল টপ ১০ নন-ইংলিশ শো-এর তালিকায় জায়গা করে নিয়েছে।

দ্বিতীয় সিজনে জয়দীপ আহলাওয়াতকে দেখা যায় এক রেলওয়ে লাইনম্যানের ছোট্ট চরিত্রে। এতটাই সংক্ষিপ্ত ছিল সেই উপস্থিতি যে, অনেক দর্শক প্রথমবার দেখার সময় বিষয়টি খেয়ালই করেননি। পরে বিষয়টি প্রকাশ্যে আসতেই অনেকে আবার নতুন করে পর্বগুলো দেখতে শুরু করেন, শুধুমাত্র তাঁর সেই মুহূর্তটি খুঁজে পাওয়ার জন্য।

সিরিজের নির্মাতা সুদীপ শর্মা (Sudip Sharma) নিজেও তাঁকে দেখে চমকে গিয়েছিলেন। দীর্ঘদিনের সহকর্মী আহলাওয়াতকে ‘কোহরা’র জগতে দেখতে পাওয়া তাঁর কাছে বিশেষ অভিজ্ঞতা ছিল, যদিও তা মাত্র কয়েক সেকেন্ডের জন্য।

এই ক্যামিও নিয়ে জয়দীপ আহলাওয়াত নিজেও মজার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তাঁর কথায়, “সুদীপ ভাইয়ের সঙ্গে কাজ করা এখন আর কাজের মতো লাগে না। সুযোগ আসতেই না বলার প্রশ্নই ওঠে না। সুদীপ ভাই জানতেনই না যে আমি রেলওয়ে লাইনম্যানের চরিত্রে থাকব। আমাদের শিডিউল মিলে যায়, তারপর গুঞ্জিত আর ডিগির সঙ্গে কথা বলে আমরা এটাকে মজার সংযোজন হিসেবে রাখার সিদ্ধান্ত নিই।”

হাসতে হাসতে তিনি আরও বলেন, “আমার মনে হয় সুদীপ ভাই এখন আর আমাকে ছাড়া ক্রাইম ড্রামা বানাতে পারবেন না! তবে মজা, ‘কোহরা’ সত্যিই এক বিরল সৃষ্টি। এর ছোট্ট অংশ হতে পেরে আমি খুশি — যদিও আমাকে খুঁজে পেতে দু’বার দেখতে হতে পারে।”

এই অঘোষিত ক্যামিও সিরিজটির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই জানিয়েছেন, তাঁরা আবার সিরিজের গুরুত্বপূর্ণ দৃশ্যগুলো দেখছেন, শুধুমাত্র এই লুকোনো চমকটি ধরার জন্য। বর্তমানে ‘কোহরা’ সিজন ২ নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে।


```