Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

ফেডারেশনের সঙ্গে সন্ধি পরমের, একদা মামলাকারী পরিচালক সুদেষ্ণা-বিদুলা-ইন্দ্রনীলরাও কি একই পথে?

অতীতে নেওয়া সিদ্ধান্ত থেকে নিজেই সরে এসেছেন পরমব্রত। কিন্তু বাকিরা? সুদেষ্ণা রায়, ইন্দ্রনীল রায় চৌধুরী, বিদুলা ভট্টাচার্য, সুব্রত সেন, অনির্বাণ ভট্টাচার্যসহ যে সব পরিচালকের সে সময় মামলাকারীদের মধ্যে নাম ছিল, পরমের এই সিদ্ধান্তের পর তাঁদেরও কি মতবদল হবে? 

ফেডারেশনের সঙ্গে সন্ধি পরমের, একদা মামলাকারী পরিচালক সুদেষ্ণা-বিদুলা-ইন্দ্রনীলরাও কি একই পথে?

বিহঙ্গী বিশ্বাস

শেষ আপডেট: 20 November 2025 17:46

দ্য ওয়াল ব্যুরো: ফেডারেশন বনাম ১৩ জন পরিচালকের মামলা। সেই মামলাকারীদের অন্যতম অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। পুজোর আগেই এই মামলা খারিজ করে দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। এবার পরমব্রত সাফ জানিয়ে দিলেন ফেডারেশনে বিরুদ্ধে আইনিপথে তিনি আর নেই! এর আগেই দ্য ওয়ালকে তিনি বলেছিলেন, আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে তিনি বিশ্বাসী। এবার নিজেই ভিডিও করে পরম জানালেন, 'আইনি পথে হাঁটার সিদ্ধান্ত হটকারী ছিল। হয়ত সঠিক ছিল না।"

অতীতে নেওয়া সিদ্ধান্ত থেকে নিজেই সরে এসেছেন পরমব্রত। কিন্তু বাকিরা? সুদেষ্ণা রায়, ইন্দ্রনীল রায় চৌধুরী, বিদুলা ভট্টাচার্য, সুব্রত সেন, অনির্বাণ ভট্টাচার্যসহ যে সব পরিচালকের সে সময় মামলাকারীদের মধ্যে নাম ছিল, পরমের এই সিদ্ধান্তের পর তাঁদেরও কি মতবদল হবে? দ্য ওয়াল কথা বলেছিল, সুদেষ্ণা, ইন্দ্রনীল, বিদুলার সঙ্গে। যোগাযোগের চেষ্টা করা হয়, সুব্রত সেন ও অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গেও। অনির্বাণকে ফোনে পাওয়া যায়নি। বিদুলা, ইন্দ্রনীল ও সুদেষ্ণা, সুব্রত কী বললেন দ্য ওয়ালকে?

সুদেষ্ণা রায়: পরম নিজে আগেই জানিয়েছিল যে আইনি পথে হাঁটবে না। আর তা ছাড়া, মামলাটাই তো আর নেই। আর আমার প্রসঙ্গ যদি বলেন, যে যে সমস্যা হয়েছিল তা নিয়ে ফেডারেশনের সঙ্গে আমার আর কথা হয়নি । ওরাও কিছু আর বলেননি, আমার তরফ থেকেও যোগাযোগ করা হয়নি।

ইন্দ্রনীল রায় চৌধুরী: কোনও ব্যক্তিগত সমস্যার কারণে এই মামলা করা হয়নি। কী কী কারণে করা হয়েছিল তা সকলেই জানেন, বিশদে আর বলছি না। আমি আগে যে সিদ্ধান্তে ছিলাম, এখনও সেই সিদ্ধান্ততেই অনড় আছি। বাকি রইল পরমের কথা, এ বিষয়ে আমি কিছু বলতে চাই না। অনেকে আগেই সরে গিয়েছেন। পরম এতদিন ছিল। এতদিন পর নিজের সিদ্ধান্ত জানাল।

বিদুলা ভট্টাচার্য: যেদিন রায় বেরল রাজনৈতিক প্রভাবের কারণে এই মামলা রাজ্য মেটাতে চাইছেন না, আমরা যাতে ডিভিশন বেঞ্চে যাই, সেদিনই জানি আমার আর বেশি লড়ার ক্ষমতা নেই। এবার মামলা এগিয়ে না গেলে আর কী করার থাকে? কাজে ফেরা, পরমও সেটাই করেছে। এটুকু বলতে পারি আমাকে আদালতে যারা যেতে প্রভাবিত করেছিলেন, এখন কেউই আর পাশে নেই। টেকনিশিয়ানরা আমাদের পরিবার, বারেবারেই বলেছি। বেশি টেকনিশিয়ান নেওয়া নিয়েই প্রতিবাদ করেছিলাম। সেই প্রতিবাদ আমি চালিয়ে যাব, আদালতে দ্বারস্থ না হয়েই চালাব।

সুব্রত সেন: গত কয়েকমাস ধরে এই গোটা বিষয়টা থেকে  বিচ্ছিন্ন। আর তা ছাড়া মামলাটাই তো আর নেই। পরম কী ভিডিও করেছেন আমি জানি না। ব্যস্ত আছি, এখনও দেখার সময় পাইনি।

টলিউডের বহু পরিচালক ফেডারেশনের বিরুদ্ধে গত বছর এই মামলা করেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে এক এক করে সরে আসেন অনেকেই। শেষ অবধি ছিলেন ১৩ জন। মামলাটির এই মুহূর্তে অস্তিত্ব নেই। পরম জানিয়ে দিয়েছেন, সন্ধির কথা। আর বাকিরা? উত্তর দেবে সময়।


```