Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগ

টাকা-পয়সার জট কাটিয়ে অবশেষে আসছে ‘অ্যাকাদেমি অব ফাইন আর্টস’, কীভাবে মিটল জটিল সমস্যা?

কীভাবে মিটল সমস্যা? জানা গিয়েছে, ফেডারেশনের পক্ষ থেকে এক তালিকা প্রকাশের মাধ্যমে জানানো হয়, প্রযোজকের কুড়ি লক্ষের অধিক টাকা বাকি আছে। তা শোধ না করলে এই ছবি মুক্তি দেওয়ায় অসুবিধে। 

টাকা-পয়সার জট কাটিয়ে অবশেষে আসছে ‘অ্যাকাদেমি অব ফাইন আর্টস’, কীভাবে মিটল জটিল সমস্যা?

বিহঙ্গী বিশ্বাস

শেষ আপডেট: 20 November 2025 18:06

দ্য ওয়াল ব্যুরো: ১৪ নভেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’-এর। কিন্তু মুক্তির মাত্র দুই দিন আগে অভিযোগ ওঠে ফেডারেশনের নিয়ম অগ্রাহ্য করে তৈরি হয়েছে এই ছবি। সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের ছাত্রেদের উদ্যোগে বানানো এই ছবিতে কেন ফেডারেশনের কোনও টেকনিশিয়ানকে নেওয়া হয়নি তা নিয়েও প্রশ্ন ওঠে। প্রশ্ন ওঠে, ছবির অন্যতম প্রধান প্রযোজক প্রতীক চক্রবর্তীর বকেয়া টাকা ঘিরেও। যুক্তি, পাল্টা যুক্তি, মিটিংয়ের পর্যায় অতিক্রম করে, অবশেষে খুশির খবর, মুক্তি পাচ্ছে ছবিটি। আগামী কাল অর্থাৎ ২১ ডিসেম্বর হলে দেখা যাবে ছবিটি।

কীভাবে মিটল সমস্যা? জানা গিয়েছে, ফেডারেশনের পক্ষ থেকে এক তালিকা প্রকাশের মাধ্যমে জানানো হয়, প্রযোজকের কুড়ি লক্ষের অধিক টাকা বাকি আছে। তা শোধ না করলে এই ছবি মুক্তি দেওয়ায় অসুবিধে। নানা টালবাহানার পর সাম্প্রতিক খবর অনুযায়ী, ইতিমধ্যেই প্রমোদ ফিল্মস ৫০ শতাংশ টাকা দিয়েছে ফেডারেশনকে। অন্যদিকে বাকি ৫০ শতাংশ পূরণ করতে এগিয়ে আসেন ডিস্ট্রিবিউটার শতদীপ সাহা। কিছু টাকা অগ্রীম ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন তিনি। বাকি টাকা আগামী দু'মাসের মধ্যে শোধ দেওয়ার প্রতিশ্রুতি করেছেন শতদীপ। তাঁর কথায়, "ছবিটি এবার হলে ব্যবসা করলেই সবটা সার্থক। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস এই গোটা বিষয়ে আমাদের পাশে ছিলেন। ঘটনার গুরুত্ব বিবেচনা করে উনি নিজে সবটা তদারকি করেছেন।ওঁর জন্যই ছবিটি মুক্তি পাচ্ছে। এটাই ভাল ব্যাপার।" পাশাপাশি স্বরূপ বিশ্বাস ও ইম্পা প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্তও দ্য ওয়ালকে জানিয়েছেন, এই ছবি নিয়ে আর কোনও সমস্যা নেই। আলোচনার মাধ্যমে সবকিছু মিটে গিয়েছে।

জানিয়ে রাখা যাক, এই ছবির আগের ডিস্ট্রিবিউটার ছিল পিভিআর আইনক্স। তবে একাধিক সমস্যার কারণে ছবির টিমের সিদ্ধান্ত অনুযায়ী, এই মুহূর্তে নতুন ডিস্ট্রিবিউটার শতদীপ। সে ক্ষেত্রে, এই ছবি পিভিআর আইনক্সে মুক্তি কি পাচ্ছে? 'অ্যাকাদেমি অব ফাইন আর্টস'-এর টিমের পক্ষ থেকে বলা হয়েছে, "আমরা পিভিআরকে জানিয়েছি। তাঁরাও জানিয়েছেন, কোনও সমস্যা নেই। তবে এখনও পর্যন্ত শো-টাইমিং হাতে আসেনি। দেখা যাক, কী হচ্ছে।"

এই ছবির মেকিং, ফার্স্ট লুক, ধরন চেনা ছকের বাইরে। পাল্প ফিকশনের ধারা মেনে তৈরি এই ছবি যদি আইনক্সের মতো নামজাদা 'চেনে' মুক্তি না পায় তা ছবির জন্য সুখকর নয়। পরিচালক জয়ব্রত দাস যদিও বলছেন, "ফেডারেশন আর প্রযোজনা সংস্থার সমস্যা ছিল সেটার সমাধান হয়েছে।অন্যান্য ছবির সমস্ত টেকনিশিয়ানদের যে পেমেন্ট বাকি ছিল, সেই সমস্ত টেকনিশিয়ান যাতে তাদের প্রাপ্য পান, আমাদের টিম সেটা নিশ্চিত করেছে গত তিনদিন ধরে। ফেডারেশনের সভাপতিস্বরূপ বিশ্বাস এবং ডিস্ট্রিবিউটার শতদ্বীপ সাহা আমাদের ছবি যাতে অন্যান্য ছবির মত ঠিক ঠাক ভাবে সিনেমা হলে রিলিজ হতে পারে তার সমস্ত ব্যবস্থা করবেন সেই আশ্বাস দিয়েছেন। ছবিটি সবাই দেখুন, এটাই আর্জি।"

প্যানপ্যানে গল্প, চেনা ফাইট সিকোয়েন্সের চৌহদ্দি ছাপিয়ে এ ছবির টিজার-ট্রেলার ইতিমধ্যেই জেন-জি দর্শককে ছবিটি দেখতে উৎসাহিত করেছে। এত কিছুর পর ছবি মুক্তি কতটা সার্থক হয়, সে উত্তর সময়ই দেবে। 


```