Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

কুণাল ঘোষের মুখে লাগাম! মিঠুনকে নিয়ে ৩ মাস কোনও মন্তব্য নয়, নির্দেশ হাইকোর্টের

মিঠুনের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কুণাল সংবাদমাধ্যমে তাঁর এবং তাঁর পরিবারের নামে অসত্য ও কুরুচিকর মন্তব্য করেছেন। এতে তাঁর সামাজিক সম্মানহানি ঘটেছে।

কুণাল ঘোষের মুখে লাগাম! মিঠুনকে নিয়ে ৩ মাস কোনও মন্তব্য নয়, নির্দেশ হাইকোর্টের

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 24 September 2025 20:07

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীকে নিয়ে আগামী তিন মাস কোনও বিতর্কিত মন্তব্য করতে পারবেন না তৃণমূল নেতা কুণাল ঘোষ। ১০০ কোটি টাকার মানহানির মামলায় বুধবার কলকাতা হাই কোর্ট এমন নির্দেশ দিয়েছে। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের বেঞ্চ জানিয়েছে, ডিসেম্বর পর্যন্ত মিঠুন ও তাঁর পরিবারের বিরুদ্ধে কোনও মন্তব্য করা যাবে না। ডিসেম্বরে ফের শুনানি হবে এই মামলার।

মিঠুনের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কুণাল সংবাদমাধ্যমে তাঁর এবং তাঁর পরিবারের নামে অসত্য ও কুরুচিকর মন্তব্য করেছেন। এতে তাঁর সামাজিক সম্মানহানি ঘটেছে। এমনকি নতুন চলচ্চিত্র বা বিজ্ঞাপনের কাজও বিঘ্নিত হচ্ছে বলে আদালতে দাবি করেন তিনি। মিঠুনের আইনজীবী এ দিন জানান, তাঁর মক্কেল রাজ্যসভার প্রাক্তন সাংসদ, পদ্মভূষণ ও দাদাসাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত শিল্পী। সেই সম্মানিত ব্যক্তিত্বের নামেই কুৎসা রটানো হচ্ছে।

উল্লেখ্য, এর আগে কুণাল একাধিকবার মিঠুনকে কটাক্ষ করে মন্তব্য করেছিলেন। কখনও তাঁকে চিটফান্ড কেলেঙ্কারিতে জড়ানোর অভিযোগ করেছেন, কখনও তাঁর ছেলে ধর্ষণ মামলার সঙ্গে যুক্ত বলে দাবি করেছেন। এমনকি মিঠুনের স্ত্রীও আর্থিক লেনদেনে যুক্ত বলে অভিযোগ তুলেছিলেন তিনি। যদিও মিঠুন স্পষ্ট জানান, এসবই ভিত্তিহীন। এর আগেও তিনি কুণালের মন্তব্য নিয়ে আইনি নোটিস পাঠিয়েছিলেন। জবাবে সন্তুষ্ট না হয়ে অবশেষে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন বিজেপি নেতা।

তখনও অবশ্য কুণাল প্রকাশ্যে বলেছিলেন, ‘‘যাঁর মান থাকে, তিনি কি এত বার দলবদল করেন! কোর্টে দেখা হবে।’’ তবে এ বার আদালতের নির্দেশ অনুযায়ী আগামী তিন মাস কোনও মন্তব্য করতে পারবেন না তিনি।
 


```