হিতেন তেজওয়ানী 'কিঁউকি সাস ভি কভি বহু থি'র দৌলতে এখন ভীষণ ট্রেন্ডিং। আবার তিনি বহু বছর পর করণ হয়ে ফিরে এসছেন সারা ভারতের কাছে। সেই অভিনেতার সঙ্গে বাংলার এক অভিনেত্রীর কাজ করা বড় খবর তো বটেই।

গ্রাফিক্স -দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 12 August 2025 13:36
দ্য ওয়াল ব্যুরো: ২৫ বছর পর আবার নতুন ভাবে টেলিভিশনের পর্দায় ফিরেছে একতা কাপুরের 'কিঁউ কি সাস ভি কভি বহু থি' সিরিয়াল। তুলসী-মিহির বাদেও করণ-নন্দিনী জুটি ভীষণ ভাবে আজও সবার প্রিয়। বাস্তব জীবনেও ২০০৪ সালে করণ চরিত্রের অভিনেতা হিতেন তেজওয়ানীকে (Hiten Tejwani) বিয়ে করেছিলেন নন্দিনী গৌরী প্রধান তেজওয়ানি। তবে এবার বাংলা টেলিভিশনের অভিনেত্রী মিশমি দাস (Mishmee Das) বিয়ে করলেন করণ হিতেন তেজওয়ানীকে। ব্যাপারটা কী?

মিশমি টলিউডে পা রেখে দু একটি নায়িকা চরিত্র করলেও পরবর্তীতে পার্শ্বচরিত্রে সরে যান। রাজযোটক, এই পথ যদি না শেষ হয়, খেলনা বাড়ি, কোন গোপনে মন ভেসেছে র মতো একাধিক ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। তবে যে চরিত্রই করুন মিশমি দর্শক মনে ভাল অভিনয়ের ছাপ রেখেছেন। এবার টলিউড থেকে বলিউডে কাজ করলেন মিশমি।
মিশমি ইন্সটাগ্রামে পোস্ট করেছেন হিতেন তেজওয়ানীর সঙ্গে তাঁর বিয়ের ছবি। দু'জনেই রয়েছেন বিয়ের সাজে।

আসল ঘটনাটা কী? আসলে এবার হিতেন তিজওয়ানীর সাথে একটি নতুন প্রোজেক্টে দেখা যাবে মিশমিকে। নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই সুখবর ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। মিশমির পোস্ট থেকে জানা যাচ্ছে, একটি মাইক্রো ড্রামায় দেখা যাবে মিশমিকে। সেই প্রোজেক্টেই হিতেন তিজওয়ানীর বিপরীতে কাজ করতে চলেছেন তিনি। যদিও এখনো মিশমির চরিত্র সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
হিতেন তেজওয়ানী 'কিঁউকি সাস ভি কভি বহু থি'র দৌলতে এখন ভীষণ ট্রেন্ডিং। আবার তিনি বহু বছর পর করণ হয়ে ফিরে এসছেন সারা ভারতের কাছে। সেই অভিনেতার সঙ্গে বাংলার এক অভিনেত্রীর কাজ করা বড় খবর তো বটেই।