Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

লীনার সিরিয়ালে মমতার গান, প্রেম থেকে বিরহে সঙ্গী সেই মুখ্যমন্ত্রীই

মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কয়েকটি গান আমাদের 'চিরসখা' সিরিয়ালে ব্যবহার করা হচ্ছে। ওঁর তিন চারটি গান ফিরে ফিরে বারবার বাজানো হচ্ছে সিরিয়ালে। 

লীনার সিরিয়ালে মমতার গান, প্রেম থেকে বিরহে সঙ্গী সেই মুখ্যমন্ত্রীই

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 28 July 2025 15:30

শুভদীপ বন্দ্যোপাধ্যায়


এই সময়ের সবথেকে জনপ্রিয় ধারাবাহিক লীনা গঙ্গোপাধ্যায়ের 'চিরসখা'। রোজ রাতে দর্শক উন্মুখ হয়ে বসে থাকে এই সিরিয়াল দেখার জন্য। কমলিনী আর স্বতন্ত্রর স্বর্গীয় প্রেমের মাঝে বাইরের কিছু লোক ঢুকে পড়ে তাঁদের বন্ধুত্বের মাঝে জটিলতা তৈরি করে রেখেছে। আর সিরিয়ালের নানা ক্লাইম্যাক্স থেকে প্রেম বিরহের দৃশ্যে গানের প্রয়োজন পড়লেই বাজছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গান। মুখ্যমন্ত্রীর কথায় সুরে বেশ কয়েকটি গান বাজছে এই সিরিয়ালে। যা বাংলা ধারাবাহিকের ইতিহাসে বৈপ্লবিক ঘটনা। সম্ভবত এই প্রথম বাংলার মুখ্যমন্ত্রীর গান বাজল বাংলা সিরিয়ালে।

কদিন আগেই ২৪ জুলাই উত্তমকুমারের প্রয়াণ দিবসে মহানায়ক পুরস্কার অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে বলেন, আজকাল বাংলা সিরিয়ালে হিন্দি গান বাজে। যা বেশ শ্রুতিকটু। মুখ্যমন্ত্রী তবে এটাও বলেন ইন্ডাস্ট্রিতে একমাত্র লীনা গঙ্গোপাধ্যায়ের সিরিয়ালে রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা গান বিভিন্ন দৃশ্যে বাজানো হয়।

CM Mamata Banerjee: 'ফোর আউট অফ ফোর...', মা-মাটি-মানুষকে ধন্যবাদ মমতার -  Bengali News | CM Mamata Banerjee: CM Mamata Banerjee Thanks People For  Wining In BY Election Campaign | TV9 Bangla News

তবে বর্তমানে শোনা যাচ্ছে লীনার 'চিরসখা' সিরিয়ালে বাজছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গান। গানের কথা সুর শুনে দর্শকরাও ভাবছে এই গানগুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিশেষত কমলিনী অপরাজিতা ঘোষদাশ ও নতুন ঠাকুরপো সুদীপ মুখোপাধ্যায়ের অন্তরঙ্গ দৃশ্যগুলিতে বাজছে মমতার গান।

নকল বর হইতে সাবধান! বিধবা থেকে সধবা হতে 'চিরসখা' সিরিয়ালে 'খেলার পুতুল'  কমলিনী | Beware of fake husband! Viewers are terrified of the bengali serial  Chirsakha

সত্যি কি মমতার গান বাজছে 'চিরসখা' সিরিয়ালে? এই সম্পর্কে জানতে দ্য ওয়াল-এর তরফ থেকে যোগাযোগ করা হয় প্রযোজক-লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। লীনা বললেন, "হ্যাঁ, মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কয়েকটি গান আমাদের 'চিরসখা' সিরিয়ালে ব্যবহার করা হচ্ছে। ওঁর তিন চারটি গান ফিরে ফিরে বারবার বাজানো হচ্ছে সিরিয়ালে। সঙ্গে রবীন্দ্রনাথের গান সহ আরও নানা বাংলা গান ব্যবহার করেছি আমরা। কী গান বাজানো হবে তা শুধুমাত্র আমরা একা ঠিক করি না। চ্যানেলও সিদ্ধান্ত নেয়। স্টার জলসা চ্যানেল ও আমাদের যৌথ সিদ্ধান্তে ব্যবহার করা হচ্ছে গানগুলি। মমতা বন্দ্যোপাধ্যায়ের গানগুলি ইন্দ্রনীল সেন ও শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীরা গেয়েছেন। দর্শকদের ভাল লাগলেই আমরা খুশি।'

Leena Gangopadhyay starts a brand new journey

মুখ্যমন্ত্রীর ধারাবাহিক প্রীতির কথা এর আগেও জেনেছে বাংলা। নিজের মুখেই সে কথা জানিয়েছেন মমতা। সে কথা ধরেই লীনা যোগ করলেন, "উনি চিরসখা দেখেন, পছন্দও করেন।" 


```