Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

কমেডি ছেড়ে নেতিবাচক চরিত্রে অম্বরীশ, 'চিরসখা'য় লীনার কলমে অভিনেতার অন্য রূপ

জনপ্রিয় 'চিরসখা' ধারাবাহিক দিয়েই ছোট পর্দায় কামব্যাক করছেন অম্বরীশ। 

কমেডি ছেড়ে নেতিবাচক চরিত্রে অম্বরীশ, 'চিরসখা'য় লীনার কলমে অভিনেতার অন্য রূপ

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 19 July 2025 12:56

দ্য ওয়াল ব্যুরো: অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya) পর্দায় আসা মানেই দর্শকের মুখে খেলে যায় এক গাল হাসি। কিংবা খাবারের বিজ্ঞাপনে সবসময় দেখা মেলে অম্বরীশের পায়েস খাওয়া হাসির। তবে এবার লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে অম্বরীশ ভট্টাচার্য ছোট পর্দায় ফিরলেন (Comeback) একদম অন্য রূপে। তিনি এখন ভিলেন। অন্তত চরিত্রটি নেতিবাচক। যে ধরণের চরিত্রে অম্বরীশকে আগে দেখা যায়নি।

লীনা গঙ্গোপাধ্যায়ের 'শ্রীময়ী', 'খড়কুটো' প্রভৃতি ধারাবাহিকে অম্বরীশের ইতিবাচক চরিত্র আজও দর্শকের প্রিয়।

Ambarish Bhattacharya returns to Television in a new serial - Anandabazar

জনপ্রিয় 'চিরসখা' (Chirosakha) ধারাবাহিক দিয়েই ছোট পর্দায় কামব্যাক করছেন অম্বরীশ। ধারাবাহিকের (Serial) গল্প অনুযায়ী, কমলিনী ফিরে আসা স্বামী চন্দ্রর থেকে মুক্তি পাওয়ার জন্য ডিভোর্সের মামলা করেছে। বহু অপেক্ষার পর এবার মেগায় সেই ডিভোর্সের মামলা নিয়ে কোর্ট রুম ড্রামা শুরু হতে চলেছে। প্রকাশ্যে এসছে মেগার নতুন প্রোমো।

প্রোমোয় দেখা যায় ডিভোর্সের মামলা চলাকালীন কাঠগড়ায় দাঁড়িয়ে কমলিনী আর চন্দ্র। আর সেখানেই উকিল তথা কুর্চির স্বামীর ভূমিকায় নজর কাড়লেন অম্বরীশ ভট্টাচার্য। গল্পে নেতিবাচক চরিত্রে নজর কাড়ছেন অভিনেতা।

Tollywood actor Ambarish Bhattacharya ...

প্রোমোর শুরুতেই অম্বরীশ কে বলতে শোনা যায়, ‘এই মহিলা এতদিন পরকীয়া চালিয়ে গিয়েছে, তাই আজ স্বামীকে ডিভোর্স দিতে চাইছে।’ এরপরই কমলিনী বলে, ‘কিন্তু যিনি আমার বিপক্ষে, তিনি আমার ননদের স্বামী, সে কথাটা কি তিনি জানিয়েছেন?’

কুর্চি ওরফে রাজন্যার সঙ্গে যে অম্বরীশের নতুন রসায়ন ধরা পড়বে পর্দায় তা তো বোঝাই যাচ্ছে। ননদ কুর্চির চরিত্রটি আরও এবার গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সিরিয়ালে। 

পর্দায় অমিতাভ বচ্চনের সঙ্গে অম্বরীশ ...


ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই ভালবাসায় ভরে দিয়েছেন দর্শকরা। এর আগে অম্বরীশ ও পর্দার কুর্চি রাজন্যাকে জুটিতে দেখা গিয়েছিল ‘রোশনাই’ ধারাবাহিকে। তবে বেশির ভাগ ক্ষেত্রেই অভিনেতাকে ইতিবাচক চরিত্রেই দেখে এসেছেন দর্শকরা। এবার নেতিবাচক চরিত্রে তিনি কতটা বাজিমাৎ করেন সেটাই দেখার।

কুর্চির সঙ্গে তাঁর স্বামীর কী মিলমিশ হবে সেটাও দেখতে উৎসুক দর্শক।


```