Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

'চিরসখা'তে কমলিনীর সংসারে এল সতীন, সিরিয়ালের পার্শ্বচরিত্রে বড়পর্দার নায়িকা স্বর্ণকমল


রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী হয়েও নায়িকার আসন স্বর্ণকমল ধরে রাখতে পারেননি। এমনকি ছোট পর্দা থেকেও দীর্ঘ সময় উধাও হয়ে যান এই অভিনেত্রী। 

'চিরসখা'তে কমলিনীর সংসারে এল সতীন, সিরিয়ালের পার্শ্বচরিত্রে বড়পর্দার নায়িকা স্বর্ণকমল

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস

শেষ আপডেট: 30 June 2025 20:25

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

জনপ্রিয় সিরিয়াল 'চিরসখা' এখন উত্তাল। ঝড় উঠেছে 'অধরা মাধুরী' বাড়িতে। কমলিনীর সংসারে কিছুদিন আগে ফিরে এসেছে তাঁর ২০ বছর আগে মারা যাওয়া বর চন্দ্র। এবার গোদের উপর বিষফোড়া। কমলিনীর সতীন অর্থাৎ চন্দ্রর দ্বিতীয় বউ ও এক কন্যা সন্তান এসে হাজির। কমলিনীর সতীন সোহিনীর
চরিত্রে অভিনয় করছেন স্বর্ণকমল দত্ত। বড় পর্দার নায়িকা হয়েও তিনি গড়তে পারেননি কেরিয়ার।  বিয়ে আর সন্তান মানুষ করতে গিয়ে ছাড়েন অভিনয় জীবন। ইন্ডাস্ট্রি তাঁকে ফিরিয়ে দেয়নি ছেড়ে যাওয়া রাজত্ব।

রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী হয়েও নায়িকার আসন স্বর্ণকমল ধরে রাখতে পারেননি। এমনকি ছোট পর্দা থেকেও দীর্ঘ সময় উধাও হয়ে যান এই অভিনেত্রী।

Swarnakamal Dutta: রাঙা বউয়ের ইন্দ্রানীর নেপথ্য রুঢ় বাস্তব, ব্যক্তিগত  যন্ত্রণার কথা জানালেন স্বর্ণকমল, বায়োস্কোপ নিউজ


স্বর্ণকমল নামটাই ছিল ইন্ডাস্ট্রিতে বেশ আনকোরা। নতুন যুগের অভিনেত্রীর এত ভারি নামে সবাই বেশ অবাক হত। বেনে বাড়ির মেয়ে ছিলেন তিনি। অসাধারণ রূপের জন্য সহজেই পরিচালক, প্রযোজকদের চোখে পড়ে যান। স্বর্ণকমলের কেরিয়ার কিন্তু শুরু হয়েছিল টেলিভিশন দিয়েই।

'সাহিত্যের সেরা সময়' সিরিয়ালে নায়িকার চরিত্রে ভীষণ ভাবে নজর কেড়ে নেন স্বর্ণকমল। সদ্য ফোটা টগর ফুলের মতো রূপ নিয়ে স্নিগ্ধতা ছড়িয়ে দিতেন স্বর্ণ। সাহিত্যধর্মী গল্পের পারফেক্ট নায়িকা ছিলেন তিনি। খুব রোগা চেহারায় ভীষণ সুন্দর ছিলেন তিনি।

এরপরই লিড হিরোইন হয়ে 'অন্দরমহল' সিরিয়ালে সকলের মন জয় করে নেন তিনি। আকাশ আটের প্রযোজক অশোক সুরানা স্বর্ণকমলের শুরুর কেরিয়ার গড়ে দিয়েছিলেন। সন্ধেবেলা 'অন্দরমহল' সিরিয়ালে স্বর্ণকমলের অপাপবিদ্ধ মুখ দেখতে দর্শক টিভি খুলে বসে থাকত।

Swarna Kamal Dutta - IMDb

সেসময় বড় পর্দায় নায়িকা হবার অফার পেয়েই লুফে পেন স্বর্ণকমল। নারায়ণ রায়ের পরিচালনায় 'বেশ করেছি প্রেম করেছি' ছবির নায়িকা হন তিনি। সিনেমার হিরোইন হওয়ার সফর কিন্তু তাঁর সুখের হয়নি।

ভুল পরিচালকের ভুল অফারে পা দেন স্বর্ণকমল। সৃজনশীল অভিনয়ের নায়িকা হিসেবে তাঁকে অশোক সুরানা যে মর্যাদা দিয়েছিলেন, নারায়ণ রায়ের মতো মধ্যমেধার পরিচালকের হাতে পড়ে তা নষ্ট হয়। খুব মোটা দাগের মেনস্ট্রিম ছবি করে বড় পর্দার ফ্লপ নায়িকা হয়ে যান তিনি।

এরপর 'চাওয়া পাওয়া','জিনা' কয়েকটি ছবি করলেও নিজের কেরিয়ার গড়তে পারেননি তিনি। তবে রূপের জোরে লাইমলাইটে ছিলেন। কিন্তু বিয়ের পর আর কেরিয়ার এগোতে পারেননি অভিনেত্রী।

Khing Mania-The power of disguise - Actress Swarna Kamal Dutta in জগজ্জননী  মা সারদা | Jagajjanani Maa Sarada serial! | Facebook

মেয়ে হবার পর দীর্ঘ বছর আর ক্যামেরার সামনে দাঁড়াননি তিনি। মেয়েকে বড় করতেই সব কিছু ছেড়ে দেন তিনি। সাত আট বছর পর যখন ফিরলেন ইন্ডাস্ট্রিতে তখন আর পুরনো আসন ফিরে পেলেন না। জল আর সময় তো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না।

তখন চেহারায় অনেক ভারি হয়ে যান স্বর্ণকমল। কোনওভাবেই নায়িকার রোলে মানানসই ছিলেন না। একেবারে খলনায়িকার কুচুটে ছোটখাটো রোলে কাস্ট হতেন তিনি।

Vogobaner Kache Prarthona Kora | Emotional Scene | Swarnakamal Dutta -  YouTube

আবার বেশ কিছু বছর বিরতি। এবার ফিরলেন লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে 'চিরসখা' সিরিয়ালে। সোহিনী চরিত্রে তিনি এখন সবার নজরে। এটাই লীনার ম্যাজিক। ফ্লপ অভিনেত্রীদের এমন প্লটে আনেন লীনা যে তাঁরা সবার নজরে চলে আসেন।

তবে মেয়েকে মানুষ করতে কেরিয়ারে আপোস করার জন্যে কোনও আফসোস নেই অভিনেত্রীর। তবে তিনিই আজও বড় পর্দায় অভিনয় করতে চান। কিন্তু তিনি যে ইন্ডাস্ট্রিতে প্রাপ্য সম্মান পাননি তা ভুলতে পারেন না আজও।


```