Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
১৬-তে বিয়ে, থেমেছিল পড়াশোনা! অত্যাচারে সন্তান নিয়ে ঘর ছাড়া মেয়েটির সই আজ ভাগ্য লেখে গোটা শহরেরবিয়ের বিতর্ক পিছু ছাড়েনি, এদিকে নববর্ষে সকলের মন জয় করলেন হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকাডিলিমিটেশন বিলের কপি পোড়ালেন স্ট্যালিন, আসন সংখ্যা অপরিবর্তিত রেখে মহিলা সংরক্ষণ চায় কংগ্রেসIPL 2026: জয়ের মধ্যে ইতিহাস কোহলির! ছক্কার রেকর্ডে রাহুলকে টপকে নতুন মাইলস্টোন'বেয়াদপদের এই ভাষাতেই উত্তর দিতে হয়', বালিতে তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যাওয়া নিয়ে সাফাই শুভেন্দুরআইপিএল-ঝড়েও টপে ‘পরিণীতা’, টিআরপি তালিকায় এবার বদলের হাওয়া ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তবু সঞ্চয় সামান্য—ভোটের আগে নজরে সায়ন্তিকার সম্পত্তির পরিমাণমস্তিষ্কে জমাট বাঁধা রক্ত, যে কোনও মুহূর্তে ব্রেন স্ট্রোক হতে পারে কাম্বলির! বক্তব্য চিকিৎসকদেরলাহোরে লস্কর প্রতিষ্ঠাতা আমির হামজাকে গুলি ‘অজ্ঞাতপরিচয়’দের, আশঙ্কাজনক হাফিজ সইদের ‘ডান হাত’‘মা-বোনেদের সম্মান দিলেই দেশকে সম্মান জানানো হয়’, মহিলা বিল পেশের আগে বার্তা মোদীর

বিচ্ছেদ হতে হতেও হয়নি! স্ত্রী ইলিনার জন্মদিনে এই প্রথম কী স্বীকারোক্তি শিলাজিতের?

সোশ্যাল মিডিয়ায় স্ত্রীকে নিয়ে বাহারি পোস্ট খুব একটা করতে দেখা যায়নি শিলাজিৎকে। কিন্তু এবার যেন নিয়মের বদল ঘটল আচমকাই। ইলিনার জন্মদিনে এল এক আদুরে পোস্ট। উপরি পাওনা 'শিলাদা'র স্বীকারোক্তি। 

বিচ্ছেদ হতে হতেও হয়নি! স্ত্রী ইলিনার জন্মদিনে এই প্রথম কী স্বীকারোক্তি শিলাজিতের?

কী লিখলেন শিলাজিৎ?

শেষ আপডেট: 11 August 2025 17:12

দ্য ওয়াল ব্যুরো: একসঙ্গে ৪০টা বছর কাটিয়ে ফেলেছেন শিলাজিৎ মজুমদার ও ইলিনা মজুমদার। 'প্রেমিক' ট্যাগ পাওয়া সুদর্শন গায়কের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা তো কম নয়। তাঁর নিত্য জীবনে বহু সুন্দরীর এসেছেন, আবার চলেও গিয়েছেন। তবে যিনি থেকে গিয়েছেন তিনি স্ত্রী ইলিনা। আজ অর্থাৎ সোমবার ইলিনার জন্মদিন।

সোশ্যাল মিডিয়ায় স্ত্রীকে নিয়ে বাহারি পোস্ট খুব একটা করতে দেখা যায়নি শিলাজিৎকে। কিন্তু এবার যেন নিয়মের বদল ঘটল আচমকাই। ইলিনার জন্মদিনে এল এক আদুরে পোস্ট। উপরি পাওনা 'শিলাদা'র স্বীকারোক্তি। চলন্ত গাড়িতে গভীর ঘুমে আচ্ছন্ন স্বামী-স্ত্রী। 'তোমার কাঁধে আমার মাথা' টাইপ ছবি নয়, ছাপোষা পরিবারের সাধারণ ছবি। এই ছবিই শেয়ার করে গায়ক লিখছেন, "প্রায় চল্লিশ বছর হয়ে গেলো আমাদের আলাপের। কোনওদিনই কেউ কাউকে শুভ জন্মদিন বলিনি। আজকেও বলছি না। কোনোদিন কোনও উপহার দিয়েছি বলেও মনে করতে পারছি না। আমি তো দিইনি। আমরা একে অপরকে একটাই উপহার দিতে পেরেছি তার নাম ধী মজুমদার। সবাইকে সব সময় জাগ্রত থাকতেই হবে এরকম তো কোনও কথা ছিল না।"

শিলাজিৎ নিজেই জানিয়েছেন, তাঁদের সম্পর্কটা আর পাঁচজনের মতো নয়। বিবাহবার্ষিকী ভুলে গেলে মুখ ফুলিয়ে কান্না এখানে নেই। অভিমানের পাল্টা দামী উপহারের চলও নেই। আর নেই কোনও অনুযোগও। এক ভক্ত লিখেছেন, "ভালবাসার প্রকাশ নানা ভাবে করা যায়। তবে একটা কথা না বলে পারছি না আপনার বৌ অনেক অন্যরকম এই জিনিসগুলো মেয়েরা বেশি মনে রাখে আর কিছু পেতেও আশা করে। আপনি খুব ভাগ্যবান।" মেনে নিয়েছেন গায়ক। সম্মতি জানিয়ে লিখেছেন, "একদম ঠিক"।

দীর্ঘ দাম্পত্য যে খুব সুখের শিলাজিৎ-ইলিনার এ দাবি তাঁরাও করেন না। একবার তো তাঁদের ডিভোর্স হচ্ছে শোনাও গিয়েছিল। প্রথম হিয়ারিংয়ে কোর্টে আসেননি ইলিনা। ডিভোর্সও হয়নি। ভরসা-বন্ধুত্ব সেদিন জিতে গিয়েছিল বিচ্ছেদের কাছে। জিতে গিয়েছিল অব্যক্ত ভালবাসাও। নাই বা থাকুক সেখানে উপহারের আতিশয্য বা আবেগমাখা পোস্ট। 
 


```