স্ত্রী বর্তমানে যে নতুন সম্পর্কে জড়িয়ে পড়েছেন সে খবর জানে টলিউডের অন্দরও। স্ত্রীর পেশা অভিনয় না হলেও তিনিও ইন্ডাস্ট্রির অংশই বটে। তাঁর প্রেমিকটিও টলিউডের অংশ।
.png.webp)
ডিভোর্স এখন শুধুই সময়ের অপেক্ষা
শেষ আপডেট: 6 August 2025 18:11
দ্য ওয়াল ব্যুরো: গুঞ্জন ছিল অনেকদিন ধরেই। শোনা যাচ্ছিল, দীর্ঘ দাম্পত্য ভাঙতে চলেছে তাঁদের। অবশেষে সেই খবরেই শিলমোহর। হ্যাঁ ইতিমধ্যেই ডিভোর্স ফাইল হয়ে গিয়েছে দম্পতির। বিচ্ছেদ? তা এখন শুধুই সময়ের অপেক্ষা।
দীর্ঘ দিন ধরে বিবাহিত সম্পর্কে আবদ্ধ ছিলেন অভিনেতা ও তাঁর স্ত্রী। কিন্তু সময়ের অলিন্দ দিয়ে কত যে জল গড়িয়েছে। কখনও উঠেছে অভিনেতাটির পরকীয়ার গুঞ্জন। আবার কখনও বা গুঞ্জনে টেক্কা দিয়েছেন স্ত্রী।
স্ত্রী বর্তমানে যে নতুন সম্পর্কে জড়িয়ে পড়েছেন সে খবর জানে টলিউডের অন্দরও। স্ত্রীর পেশা অভিনয় না হলেও তিনিও ইন্ডাস্ট্রির অংশই বটে। তাঁর প্রেমিকটিও টলিউডের অংশ। শহরের সাম্প্রতিক এক মেগা অনুষ্ঠানে একসঙ্গে দেখাও গিয়েছে তাঁদের। প্রেমিক মঞ্চ কাঁপিয়েছেন, গর্বে বুক ফুলেছে প্রেমিকার।
স্বামী যদিও তাঁদের সন্তান নিয়ে আপাতত 'একলা'। সমাজমাধ্যমে বেশ সক্রিয় ।যদিও বিচ্ছেদ প্রসঙ্গ আসতেই বারেবারেই এ যাবৎ এড়িয়ে গিয়েছেন তিনি। কিন্তু সত্যি কি আর চাপা থাকে? ঈশান কোনে মেঘের বদলে এখন শুধুই রামধনুর ছটা। বৃষ্টিভেজা বিকেলে স্বামীটির মনও কি গেয়ে উঠছে, 'কান্না পাবে জানি/ চলে যাওয়ার ফলক বলবে/ দূরত্বের বয়ান...'।