Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জীতু-দিতিপ্রিয়া তরজা! পাকাপাকি ভাবে বন্ধ হচ্ছে ‘চিরদিনই তুমি যে আমার’?

গতকাল অর্থাৎ দিতিপ্রিয়া পোস্ট করার পরের দিন সেটে আসেননি জিতু। দিতিপ্রিয়া এসেছেন। দ্য ওয়ালকে এ বিষয়ে সাক্ষাৎকারও দিয়েছেন তিনি। অন্যদিকে জানা যাচ্ছে, এ দিন জিতু ও দিতিপ্রিয়া দু'জনেই সেটে গিয়েছেন।

জীতু-দিতিপ্রিয়া তরজা! পাকাপাকি ভাবে বন্ধ হচ্ছে ‘চিরদিনই তুমি যে আমার’?

দিতিপ্রিয়া-জীতু

শেষ আপডেট: 6 August 2025 17:28

দ্য ওয়াল ব্যুরো: বিগত বেশ কিছু দিন ধরেই সামাজিক মাধ্যম তোলপাড়। সহ অভিনেতা জীতু কামালের বিরুদ্ধে কয়েক গুচ্ছ অভিযোগ এনেছেন দিতিপ্রিয়া রায়। তাঁর দাবি, এমন কিছু মেসেজ জীতু দিতিপ্রিয়াকে করেছেন যা ভালভাবে নেননি তিনি। চুপ করে থাকেননি জীতু। চ্যাটের স্ক্রিনশট সামনে এনেছেন তিনিও। এমতাবস্থায় ধারাবাহিকটির ভবিষ্যৎ কী? এই প্রশ্নই এখন সকলের মুখে মুখে। নায়ক-নায়িকার কাজিয়ার তবে কি ধারাবাহিকটি বিশ বাঁও জলে?

গতকাল অর্থাৎ দিতিপ্রিয়া পোস্ট করার পরের দিন সেটে আসেননি জিতু। দিতিপ্রিয়া এসেছেন। দ্য ওয়ালকে এ বিষয়ে সাক্ষাৎকারও দিয়েছেন তিনি। অন্যদিকে জানা যাচ্ছে, এ দিন জিতু ও দিতিপ্রিয়া দু'জনেই সেটে গিয়েছেন। মুখোমুখি বসে কথা বলানোর চেষ্টাও করা হচ্ছে বলে খবর। তাতে যদি না মেটে সে ক্ষেত্রে ধারাবাহিকটির গতিপথ যে ভাল দিকে এগবে না, সে ধারণা করাই যায়। 

Ditipriya alleges inappropriate behaviour, Jeetu denies claims | Bengali  Movie News - Times of India

সেটও থমথমে, সেখানে মিডিয়ার প্রবেশের ক্ষেত্রেও রয়েছে কড়াকড়ি। যদিও নায়কের আপ্তসহায়ক দ্য ওয়ালকে জানিয়েছেন, কাজের ক্ষতি হোক এমনটা জীতু চান না। তাই ধারাবাহিকের কথা মাথায় রেখেই তিনি নির্ধারিত সময়ে সেটে এসেছেন। ওদিকে দিতিপ্রিয়া জানিয়েছেন, শুধু ফেসবুকেই অভিযোগ জানানো নয়, আইনানুগ ব্যবস্থাও নেবেন তিনি।

তাঁর অভিযোগ, যেভাবে নায়ক তাঁর মায়ের প্রসঙ্গ বারেবারে টেনে এনেছেন তা মেনে নেবেন না তিনি। দর্শকরা হতাশ। জীতু ও দিতিপ্রিয়া ভক্তদের মধ্যেও শুরু হয়েছে জোর তরজা। সোশ্যাল মিডিয়া 'দেশু'র রেশ কাটতে না কাটতেই এই নতুন ঝামেলায় মুখর।

লিড নায়ক-নায়িকার তরজা টলিউডে নতুন কিছু নয়। অতীতে বহু ধারাবাহিকের ক্ষেত্রে এমনটা হয়েছে। কিছু ক্ষেত্রে মিটেছে কিছু ক্ষেত্রে আবার নায়ক অথবা নায়িকাকে বাদ দিয়ে নতুন মুখ নিয়েও ধারাবাহিক এগিয়েছে নিজস্ব গতিতে। এ ক্ষেত্রেও সেরকম কিছু কি ঘটবে? উঠছে প্রশ্ন। যদিও ভক্তরা চান, ঝামেলা মিটিয়ে ফের এক হন জীতু-দিতিপ্রিয়া। 


```