Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

গ্যাংস্টারদের নাম ব্যবহার করে টাকা চেয়ে কপিল শর্মাকে হুমকি ফোন! বাংলা থেকে গ্রেফতার অভিযুক্ত

জুলাই মাসে কানাডায় কপিল শর্মা (Kapil Sharma Cafe in Canada) ও তাঁর স্ত্রী গিনির নতুন ক্যাফেতে গুলি চলে। রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী গাড়ি করে এসে 'ক্যাপস ক্যাফে'কে লক্ষ্য করে পরপর গুলি চালায়।

গ্যাংস্টারদের নাম ব্যবহার করে টাকা চেয়ে কপিল শর্মাকে হুমকি ফোন! বাংলা থেকে গ্রেফতার অভিযুক্ত

কপিল শর্মা (ফাইল চিত্র)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 27 September 2025 17:31

দ্য ওয়াল ব্যুরো: কমেডিয়ান-অভিনেতা কপিল শর্মাকে (Extortion Calls to Kapil Sharma) ফোন করে হুমকি দিয়ে টাকা চাওয়ার অভিযোগে বাংলা থেকে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে (Man Arrested from Bengal)। অভিযুক্ত গ্যাংস্টারদের নাম ব্যবহার করে হুমকি ভিডিও পাঠাত বলেও জানা গেছে মুম্বই পুলিশ সূত্রে।

গত ২২ ও ২৩ সেপ্টেম্বর কপিল শর্মা (Kapil Sharma) অভিযুক্তর কাছ থেকে মোট ৭টি ফোন পেয়েছেন বলে খবর। পুলিশ আরও জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম দিলীপ চৌধুরী। তিনি কপিলকে বারবার ফোন করে ১ কোটি টাকা দাবি করেছিলেন, এমনকি নিজেকে রোহিত গদারা, গোল্ডি ব্রারের মতো গ্যাংস্টারদের পরিচিত হিসেবেও দাবি করেন।

মুম্বই পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তিনি সরাসরি এই গ্যাংস্টারদের সঙ্গে যুক্ত ছিলেন কি না, নাকি শুধু তাদের নাম ব্যবহার করে টাকা তোলার চেষ্টা করেছিলেন, তা তদন্তসাপেক্ষ।

জুলাই মাসে কানাডায় কপিল শর্মা (Kapil Sharma Cafe in Canada) ও তাঁর স্ত্রী গিনির নতুন ক্যাফেতে গুলি চলে। রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী গাড়ি করে এসে 'ক্যাপস ক্যাফে'কে লক্ষ্য করে পরপর গুলি চালায়। হামলার পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তাঁরা। এই সংক্রান্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই হামলার দায় নিয়েছিল খলিস্তানি জঙ্গি হরজিৎ সিং লাড্ডি।

এক মাস পেরোতে না পেরোতেই গত অগস্ট মাসে ফের গুলি চলে 'ক্যাপস ক্যাফে'-তে। দ্বিতীয় হামলার দায় নেয় বিষ্ণোই গ্যাং। জানা গেছিল, সলমন খানকে 'কপিল শর্মা শো'তে আমন্ত্রণ করার জন্যই কপিলের ক্যাফেতে হামলা করা হয়। 
 


```