Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'বুকে গুলি করে মারা হবে!' নেটফ্লিক্সের শো-তে সলমনকে ডাকায় কপিলের ক্যাফেতে হামলা, ভাইরাল অডিও

নেটফ্লিক্সে সম্প্রতি শুরু হওয়া ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন সলমন। সেই শোর উদ্বোধনে সলমনকে আমন্ত্রণ জানান কপিল। তাই তিনিও বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় পড়েন।

'বুকে গুলি করে মারা হবে!' নেটফ্লিক্সের শো-তে সলমনকে ডাকায় কপিলের ক্যাফেতে হামলা, ভাইরাল অডিও

কপিল শর্মা ও লরেন্স বিষ্ণোই

গার্গী দাস

শেষ আপডেট: 8 August 2025 12:36

দ্য ওয়াল ব্যুরো: ফের গুলি চলল কপিল শর্মার রেস্তরাঁ ‘ক্যাপস ক্যাফে’তে। এক মাসের মধ্যে দ্বিতীয়বার। বৃহস্পতিবার রাতে অন্তত ২৫ রাউন্ড গুলি চলে বলে জানা যায়। চূর্ণবিচূর্ণ হয়ে গেছে রেস্তরাঁর জানলা-দরজা। হতাহতের কোনও খবর নেই।

এই ঘটনা শুক্রবার সকালে শিরোনামে আসে। তারপরই সামনে এসেছে একটি ভয়ঙ্কর অডিও ক্লিপও। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের সদস্য হ্যারি বক্সারের কণ্ঠে রেকর্ড হওয়া সেই অডিওতে দাবি করা হয়েছে, কপিল শর্মার রেস্তরাঁয় হামলার পেছনে রয়েছে একটাই কারণ, সলমন খানের উপস্থিতি।

নেটফ্লিক্সে সম্প্রতি শুরু হওয়া ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন সলমন। সেই শোর উদ্বোধনে সলমনকে আমন্ত্রণ জানান কপিল। তাই তিনিও বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় পড়েন।

ভারতের একটি বেসরকারি সংবাদমাধ্যমের হাতে একচেটিয়া উঠে এসেছে সেই ভয়ঙ্কর হুমকির অডিও। হ্যারি বক্সার সাফ হুঁশিয়ারি দিয়েছে, 'পরিচালক হোক বা অভিনেতা, ছোট-বড় যেই হোক না কেন, যে সলমন খানের সঙ্গে কাজ করবে, , তাকে বুকে গুলি করে মারা হবে।'

হ্যারি আরও বলেছে, 'এটাই প্রথম নয়, দ্বিতীয়বার গুলি চালানো হল কপিলের রেস্তরাঁয়। কারণ একটাই, ও সলমনকে ডেকেছিল ওই অনুষ্ঠানে। যদি কেউ ভাবে যে ওদের বাঁচানো যাবে, তাহলে ভুল ভাবছে। কারও প্রাণের দায় আমাদের নয়।'

প্রসঙ্গত, ১৯৯৮ সালে রাজস্থানে কৃষ্ণসার হরিণ হত্যাকাণ্ডে অভিযুক্ত হন সলমন খান। এই হরিণ প্রজাতিকে বিষ্ণোই সম্প্রদায় পুজো করে থাকে। সেই ঘটনার পর থেকেই সলমন বিষ্ণোই গ্যাংয়ের টার্গেট। বর্তমানে লরেন্স বিষ্ণোই জেলে বন্দি থাকলেও, তার দলের সক্রিয় সদস্যরা নানাভাবে সলমন ও তাঁর সহযোগীদের হুমকি দিয়ে চলেছে।

এদিন গুলি চালানোর দায় নিয়েছে গ্যাংয়ের আরও এক সদস্য গোল্ডি ধিলোঁ। পাঞ্জাব পুলিশ এবং এনআইএ-র মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত এই দুষ্কৃতী সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে ঘটনার দায় স্বীকার করেছে।

পুলিশ তদন্ত শুরু করেছে। এর আগেও গত মাসে ঠিক একই ভাবে কপিলের রেস্তরাঁয় গুলি চলেছিল। বার বার একই ঘটনায় আতঙ্ক বেড়েছে। কপিল বা সলমনের তরফে যদিও এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।


```