Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কানাডায় কপিল শর্মার রেস্তোরাঁয় পরপর গুলি, রয়েছে 'মোস্ট ওয়ান্টেড' খলিস্তানি যোগ

ঘটনার পরে কপিল শর্মা বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও বিবৃতি আসেনি। 

কানাডায় কপিল শর্মার রেস্তোরাঁয় পরপর গুলি, রয়েছে 'মোস্ট ওয়ান্টেড' খলিস্তানি যোগ

শেষ আপডেট: 11 July 2025 08:16

দ্য ওয়াল ব্যুরো: কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সার শহরে কপিল শর্মার নতুন রেস্তোরাঁ ‘ক্যাপ’স ক্যাফে’ (Kap’s Café)-তে গুলি চলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খলিস্তানি জঙ্গি হরজিত সিং লাড্ডি এই হামলার দায় স্বীকার করেছে বলে দাবি করা হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, ওই ঘটনায় অন্তত ৯ রাউন্ড গুলি চালানো হয়, তবে কেউ আহত হননি। ‘ক্যাপ’স ক্যাফে’ জনপ্রিয় ভারতীয় কমেডিয়ান কপিল শর্মা এবং তাঁর স্ত্রী গিনির রেস্তোরাঁ শিল্পে প্রথম পদক্ষেপ। কয়েক সপ্তাহ আগেই এই ক্যাফে উদ্বোধন হয়েছে।

৯ জুলাই এই হামলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একটি গাড়ির ভিতর থেকে এক ব্যক্তি পিস্তল দিয়ে পরপর অন্তত ৯ রাউন্ড গুলি চালায়। হামলার পর রেস্তোরাঁ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পাঞ্জাবের নওয়াংশহরের বাসিন্দা হরজিত সিং লাড্ডি ‘বব্বর খালসা ইন্টারন্যাশনাল’ (BKI)-এর সক্রিয় সদস্য। ভারতের জাতীয় তদন্ত সংস্থা (NIA) তাকে মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের তালিকায় রেখেছে।

গত বছর NIA একটি চার্জশিট দাখিল করে, যেখানে পাকিস্তান-ভিত্তিক BKI প্রধান ওয়াধাওয়া সিং-সহ মোট ছ’জনকে অভিযুক্ত করা হয়। হিন্দু সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের নেতা বিকাশ ‘বাগ্গা’ প্রকাশ্যে খুন হওয়ার ঘটনায় ওই মামলা দায়ের হয়েছিল, যার যোগসূত্র পাঞ্জাবেই।

ঘটনার পরে কপিল শর্মা বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও বিবৃতি আসেনি। কানাডার স্থানীয় পুলিশ বিষয়টি খলিস্তানি জঙ্গি কার্যকলাপ বলে মনে করলেও কে বা কারা এর সঙ্গে যুক্ত, তা সামনে আনার জন্য বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল ঘিরে দিয়েছে। শুরু হয়েছে তদন্ত। আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ক্যাফের বাইরের দেওয়ালে গুলির চিহ্ন স্পষ্ট।

তাহলে কি বিপদের‌ মুখে কপিল শর্মা (Actor Comedian Kapil Sharma)? উঠছে প্রশ্ন। অন্তত পুলিশের প্রাথমিক অনুমান, এটি কপিলের উদ্দেশে একটা হুমকি হতে পারে। ওই এলাকায় অন্য কোনও দোকান বা ব্যক্তিই মূল টার্গেট ছিল, এই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না তদন্তকারীরা।

এই ঘটনার পর, শুধু কপিল শর্মা নয়, সার অঞ্চলের অন্যান্য ভারতীয় মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়েও নতুন করে ভাবছে স্থানীয় প্রশাসন।


```