Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

মাহভাশের সঙ্গে প্রেম, শেষমেষ স্বীকার করলেন চাহাল? কপিলের মঞ্চে বললেন, '৪ মাস আগেই তো...'

যুজবেন্দ্র চাহাল আর আরজে মাহভাশ—সম্পর্কের গুঞ্জন অনেকদিনের। একসঙ্গে ডিনার, একসঙ্গে ম্যাচ দেখা, ইনস্টা পোস্টে একে অপরকে ট্যাগ, সবই ইঙ্গিত দেয় কিছু একটা চলছে।

মাহভাশের সঙ্গে প্রেম, শেষমেষ স্বীকার করলেন চাহাল? কপিলের মঞ্চে বললেন, '৪ মাস আগেই তো...'

যুজবেন্দ্র চাহাল আর আরজে মাহভাশ

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 6 July 2025 15:52

দ্য ওয়াল ব্যুরো: যুজবেন্দ্র চাহাল আর আরজে মাহভাশ—সম্পর্কের গুঞ্জন অনেকদিনের। একসঙ্গে ডিনার, একসঙ্গে ম্যাচ দেখা, ইনস্টা পোস্টে একে অপরকে ট্যাগ, সবই ইঙ্গিত দেয় কিছু একটা চলছে। যদিও দু’জনেই এখনো পর্যন্ত ‘ভাল বন্ধু’ বলেই দাবি করে এসেছেন। তবে কপিল শর্মার শোতে চাহাল যা বললেন, তাতে নেটপাড়া এখন বলছে “এটা তো প্র‍্যাকটিক্যালি কনফার্মেশন!”

সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে উপস্থিত ছিলেন চাহাল, গৌতম গম্ভীর, ঋষভ পন্ত আর অভিষেক শর্মা। সেই মজার পরিবেশে শুরু হল একের পর এক ঠাট্টা-তামাশা। কপিল মজার ছলে বলেন, “চাহাল এত পাতলা যে, ওজন বাড়ে না, ভাগ্যবান!” সঙ্গে সঙ্গে সিধু পাজি যোগ করেন, “ছোট তীর, ঘায়েল করে দেয় গম্ভীর! চারটে উইকেট তো নেবেই, ধোনিকে বল করেই।” এরপরেই টেনে আনেন আইপিএল প্রসঙ্গ “টিম বদল তো নয়, এবার বান্ধবী বদল করি!”

এই মন্তব্য শুনে হাসিতে ফেটে পড়েন সবাই। কপিলও বলেন, “সিধু সবার ব্যক্তিগত জীবন জানেন!” কিকু শারদা আরও একধাপ এগিয়ে বলেন, “চাহালের শার্টে লিপস্টিকের দাগ!”

সবাই যখন চাহালকে নিয়ে মশকরা করছেন, সেই সময় চাহাল যে উত্তরটা দেন, তাতে উপস্থিত সকলেই থ! হেসে তিনি বলেন, “ভারত তো চার মাস আগেই জেনে গিয়েছে!” ব্যস, আর কী চাই! মুহূর্তেই ভাইরাল এই মন্তব্য, অনুরাগীদের প্রশ্ন—“তবে কি মাহভাশই চাহালের নতুন জীবনসঙ্গিনী?”

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই সামনে আসে চাহাল ও ধনশ্রীর ডিভোর্সের খবর। শোনা যায়, খোরপোশ বাবদ ৪.৭৫ কোটি টাকা দিয়েছেন চাহাল। ধনশ্রী একজন চিকিৎসক এবং প্রশিক্ষিত নৃত্যশিল্পী। ডিভোর্সের পর থেকেই মাহভাশের সঙ্গে একাধিকবার প্রকাশ্যে দেখা গিয়েছে চাহালকে। এমনকি আইপিএলের ম্যাচেও মাহভাশকে পাশে পাওয়া গিয়েছে।


```