Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে এলোপাথাড়ি গুলি, রাতের অন্ধকারে হামলা! দেখুন সেই ভিডিও

কপিলের ক্যাফেতে চলল এলোপাথাড়ি গুলি। ভাইরাল হয়েছে সেই মুহূর্তে ভিডিও। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তদন্ত চলছে।

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে এলোপাথাড়ি গুলি, রাতের অন্ধকারে হামলা! দেখুন সেই ভিডিও

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে এলোপাথাড়ি গুলি

শেষ আপডেট: 10 July 2025 22:54

দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগেই কানাডায় উদ্বোধন হয়েছে অভিনেতা-কমেডিয়ান কপিল শর্মার ক্যাফে (Kapil Sharma Cafe)। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একাধিক ভিডিও। এরমধ্যেই ঘটে গেল বড় অঘটন। কপিলের ক্যাফেতে (Kap's Cafe) চলল এলোপাথাড়ি গুলি। ভাইরাল হয়েছে সেই মুহূর্তের ভিডিও (Viral Video)। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, ত  জানতে তদন্ত চলছে।

পুলিশ সূত্রে খবর, কানাডার সার শহরের 'ক্যাপস ক্যাফে'তে (Kap's Cafe) পরপর কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। হামলার পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তাঁরা। জানা গিয়েছে, দুষ্কৃতীদের দলটি একটি গাড়ি করে এসেছিল। গাড়ির ভিতর থেকেই কপিলের ক্যাফে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এরপর সেখান থেকে পালিয়ে যায়। ভাইরাল ভিডিওতেও দেখা গিয়েছে সেই দৃশ্য। 

এই ঘটনাকে কেন্দ্র করে কানাডা প্রবাসী ভারতীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। কপিলের এই ক্যাফেটি সম্প্রতি খোলা হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই কানাডায় এই ক্যাফেটি বিপুল জনপ্রিয়তা লাভ করেছে। তবে এই হামলার পিছনের উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।
 


তাহলে কি বিপদের‌ মুখে কপিল শর্মা (Actor Comedian Kapil Sharma)? উঠছে প্রশ্ন। অন্তত পুলিশের প্রাথমিক অনুমান, এটি কপিলের উদ্দেশে একটা হুমকি হতে পারে। ওই এলাকায় অন্য কোনও দোকান বা ব্যক্তিই মূল টার্গেট ছিল, এই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না তদন্তকারীরা।

পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল ঘিরে দিয়েছে। শুরু হয়েছে তদন্ত। আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ক্যাফের বাইরের দেওয়ালে গুলির চিহ্ন স্পষ্ট।

কয়েক বছরের পরিশ্রমের পর কানাডায় এই ক্যাফে খুলেছেন কপিল শর্মা ও তাঁর স্ত্রী গিনি।  কয়েক সপ্তাহ আগেই এই 'ক্যাপস ক্যাফে'র উদ্বোধন হয়েছে। বলিউডের বহু তারকা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রথম থেকেই ভিড় চোখে পড়েছে। কানাডায় কপিলের বহু অনুরাগীরাও এও ক্যাফেতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। 


```