Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শরীরের একদিকে ব্লেজার, আরেক দিকে শুধুই ব্রা! প্রিয়াঙ্কার ফটোতে কমেন্ট আসছে 'উফ! সো... হট'

আত্মবিশ্বাস আর গ্ল্যামারে ভরপুর এক নতুন অবতারে ফিরলেন প্রিয়াঙ্কা চোপড়া। এস্কয়ার ইন্ডিয়ার জুলাই সংখ্যার কভারে প্রথম মহিলা হিসেবে জায়গা করে নিলেন এই বলিউড ও হলিউড তারকা।

শরীরের একদিকে ব্লেজার, আরেক দিকে শুধুই ব্রা! প্রিয়াঙ্কার ফটোতে কমেন্ট আসছে 'উফ! সো... হট'

প্রিয়াঙ্কা চোপড়া

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 10 July 2025 19:02

দ্য ওয়াল ব্যুরো: আত্মবিশ্বাস আর গ্ল্যামারে ভরপুর এক নতুন অবতারে ফিরলেন প্রিয়াঙ্কা চোপড়া। এস্কয়ার ইন্ডিয়ার জুলাই সংখ্যার কভারে প্রথম মহিলা হিসেবে জায়গা করে নিলেন এই বলিউড ও হলিউড তারকা। কভার শ্যুটে তাঁর সাহসী ও দৃঢ় লুক ইতিমধ্যেই চর্চার কেন্দ্রে। স্টার পাওয়ার আর ক্যারিশমায় যেন ফের মাত করলেন প্রিয়াঙ্কা।

২০০০ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জিতে বলিউডে যাত্রা শুরু। 'ফ্যাশন', 'বরফি', 'কৃষ', 'অগ্নিপথ'-এর মতো একাধিক ছবিতে প্রশংসিত পারফরম্যান্সের পর, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির রাজনীতি থেকে বিরতি নিয়ে পাড়ি দিয়েছিলেন হলিউডে। সেখানেও সাফল্যের ছাপ রেখেছেন ‘কোয়ান্টিকো’-র এজেন্ট অ্যালেক্স প্যারিশ, ‘বেওয়াচ’-এর ভিক্টোরিয়া লিডস, 'ম্যাট্রিক্স রেজারেকশনস'-এর সতি-র মতো চরিত্রে।

সম্প্রতি অ্যামাজন প্রাইমের ‘সিটাডেল’-এ রিচার্ড ম্যাডেনের সঙ্গে জুটি বেঁধে নিজের স্টান্ট নিজেই করেছেন প্রিয়াঙ্কা। এছাড়াও মুক্তি পেয়েছে তাঁর রোমান্টিক ড্রামা ‘লাভ এগেন’ ও জন সিনা-ইদ্রিস এলবার সঙ্গে অ্যাকশন কমেডি ‘হেডস অফ স্টেট’, যা ২ জুলাই ২০২৫ থেকে স্ট্রিমিংয়ে এসেছে। আগামী দিনে রুশো ব্রাদার্স প্রযোজিত নতুন সিনেমা ‘দ্য ব্লাফ’-এ এক উনিশ শতকের নারী জলদস্যুর চরিত্রে দেখা যাবে তাঁকে।

তবে এত কিছুর পরেও প্রিয়াঙ্কার মন পড়ে আছে হিন্দি ছবির জগতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, "হিন্দি ছবির গান, ধীরে ধীরে ক্যামেরার দিকে হাঁটা, আর মাতৃভাষায় কথা বলা—সবটাই খুব মিস করি।" তিনি আরও জানান, আগামী বছরই একটি বলিউড ছবিতে কাজ করতে চলেছেন। এর মধ্যে মহেশ বাবুর সঙ্গে এস এস রাজামৌলির পরবর্তী ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। পাশাপাশি হৃতিক রোশনের সঙ্গে ‘কৃষ ৪’-এর শ্যুট শুরু হতে পারে ২০২৬ সালের গোড়াতেই। আন্তর্জাতিক স্তরে ভারতীয় মুখ হিসেবে একাধিক মাইলস্টোন ছুঁয়ে ফেলেছেন প্রিয়াঙ্কা। এবার বলিউডে তাঁর কামব্যাক ঘিরেই উচ্ছ্বসিত ভক্তরা।


```