Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'সবাই ভাবত আমি অপয়া,' সব চূড়ান্ত হয়েও ৯ ছবি থেকে বাদ পড়ে যান বিদ্যা

আজ তিনি বলিউডের প্রথম সারির অভিনেত্রী। 'পরিণীতা', 'ভুল ভুলাইয়া', 'কাহানি', 'লাগে রহো মুন্নাভাই'—একাধিক হিট ছবির মুখ তিনি। কিন্তু বিদ্যা বালনের তারকাখ্যাতির জার্নি মোটেও সহজ ছিল না। 

'সবাই ভাবত আমি অপয়া,' সব চূড়ান্ত হয়েও ৯ ছবি থেকে বাদ পড়ে যান বিদ্যা

বিদ্যা বালন

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 10 July 2025 18:26

দ্য ওয়াল ব্যুরো: আজ তিনি বলিউডের প্রথম সারির অভিনেত্রী। 'পরিণীতা', 'ভুল ভুলাইয়া', 'কাহানি', 'লাগে রহো মুন্নাভাই'—একাধিক হিট ছবির মুখ তিনি। কিন্তু বিদ্যা বালনের তারকাখ্যাতির জার্নি মোটেও সহজ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই দুঃসহ অধ্যায় ফের স্মরণ করলেন অভিনেত্রী।

পডকাস্ট 'Something Bigger'-এ রদ্রিগো ক্যানেলাসের সঙ্গে কথোপকথনে বিদ্যা জানান, কেরিয়ারের গোড়ার দিকে তিনি একটি মালয়ালম ছবিতে কাজ শুরু করেন, ছবির নাম 'চক্রম', বিপরীতে ছিলেন দক্ষিণ ভারতের সুপারস্টার মোহনলাল। বিজ্ঞাপনের কাজে দক্ষিণে গিয়ে অডিশনের সুযোগ পান, আর সেখান থেকেই ছবিতে কাস্ট।

বিদ্যার কথায়, “১৫ দিন শুটিং চলল, বেশ ভালই যাচ্ছিল। হঠাৎ একদিন জানানো হল, ‘শিডিউল র‍্যাপ’। অথচ একবারে গোটা ছবির শুটিং হওয়ার কথা ছিল। তখনও বুঝিনি কিছু সমস্যা চলছে।” পরে জানতে পারেন, পরিচালক ও মোহনলালের মধ্যে কিছু মতান্তর হয়েছে।

যখন মুম্বই ফিরলেন, তখন সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে হইচই শুরু হয়ে গিয়েছে। দক্ষিণে, বিশেষত মালয়ালম ছবিতে, এক পঞ্জাবি মুখ—এই খবরেই তাঁকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছিল। সেই সময়ই একসঙ্গে ৮-৯টি ছবির অফার পান। বিদ্যার কথায়, “আমি ভাবলাম, আমি তো স্টার! বুঝতেই পারিনি, এই মোহনলাল ছবিটাই যত কাল হবে।”

'চক্রম' বন্ধ হয়ে যেতেই সব ছবির অফার বাতিল হল। ‘অভিশপ্ত’ তকমা জুড়ে দেওয়া হল বিদ্যার নামের সঙ্গে। প্রযোজকরা ভাবলেন তিনিই হয়তো ছবির ‘অপশক্তি’। বিদ্যা বলেন, “প্রতিদিন রাতে কান্না করতে করতে ঘুমোতাম। ভয়াবহ সময় ছিল। বাবা-মা প্রার্থনা করতেন—যেন অন্তত একটা ছবি হয়!”

অবশেষে ২০০৫ সালে বিদ্যার অভিষেক হয় 'পরিণীতা' দিয়ে। ছবিটি সফল হয় এবং বিদ্যার অভিনয় প্রশংসিত হয়। এরপর তিনি বলিউডে নিজের পায়ের তলায় শক্ত জমি তৈরি করে নেন। সবশেষে তাঁকে দেখা গিয়েছে 'ভুল ভুলাইয়া ৩'-এ, যা বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে।


```