Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিয়ের আগেই গর্ভবতী হন নেহা! এনিয়ে স্পষ্ট বললেন, 'সমস্যা কোথায়, আমি তো অঙ্গদকে ডেট করতাম'

 ২০১৮ সালে আচমকা গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী নেহা ধুপিয়া ও অভিনেতা অঙ্গদ বেদি। সে সময় নেহার গর্ভাবস্থার কারণে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, যদি মা না হতেন, তা হলে কি বিয়ে করতেন তাঁরা? 

বিয়ের আগেই গর্ভবতী হন নেহা! এনিয়ে স্পষ্ট বললেন, 'সমস্যা কোথায়, আমি তো অঙ্গদকে ডেট করতাম'

নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদি

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 10 July 2025 15:42

দ্য ওয়াল ব্যুরো: ২০১৮ সালে আচমকা গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী নেহা ধুপিয়া ও অভিনেতা অঙ্গদ বেদি। সে সময় নেহার গর্ভাবস্থার কারণে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, যদি মা না হতেন, তা হলে কি বিয়ে করতেন তাঁরা? এবার সেই সব জল্পনার জবাব দিলেন নেহা নিজেই। দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়ার এক সাক্ষাৎকারে অকপটে জানালেন, প্রথম প্রেগন্যান্সি ও হঠাৎ বিয়ের পেছনে কী ঘটেছিল।

নেহা জানান, বন্ধু সোহা আলি খানের সামনেই আচমকা অজ্ঞান হয়ে পড়েছিলেন তিনি, তখনই সোহার স্বামী কুনাল খেমুর ওপর পড়ে যান। পরে সোহার কাছেই প্রথম নিজের প্রেগন্যান্সির কথা বলেন নেহা। তিনি বলেন, “তখন আমি বিয়েও করিনি, আর অঙ্গদের সঙ্গে খুব বেশি দিন ডেটও করিনি। পরিবারকে বলা সহজ নয়। তাই সদ্য মা হওয়া এক বন্ধুকেই প্রথম বলেছিলাম। তাছাড়া আমি তো ওকে ডেট করতাম।”

তবে এত ঘনিষ্ঠতা সত্ত্বেও, সোহারকে বিয়েতে আমন্ত্রণ জানাতে পারেননি নেহা। কারণ কী? তাঁর কথায়, “তখন চারদিকে হইচই, আমি প্রেগন্যান্ট ছিলাম। সময়টাই ছিল বিশৃঙ্খল।” অঙ্গদ বেদির সঙ্গে গোপনেই গাঁটছড়া বাঁধেন নেহা, দিল্লিতে ২০১৮ সালের ১০ মে। গুরুদ্বারায় ছোট্ট আনন্দ কারজ অনুষ্ঠান, উপস্থিত ছিলেন শুধু ঘনিষ্ঠ আত্মীয় ও হাতে গোনা বন্ধুরা—মাত্র ৩০-৪০ জন।

বিয়ের পর বারবার প্রশ্ন এসেছে তাঁদের সম্পর্ক নিয়ে। কেউ কেউ বলেছিলেন, "এই বিয়ে কি প্রেগন্যান্সির জন্যই?" তবে নেহার স্পষ্ট জবাব, “হ্যাঁ, প্রশ্ন এসেছিল। কিন্তু দিনশেষে, সব ঠিকঠাকই হয়েছে। এর থেকে আলাদা কিছু চাইতাম না।”

উল্লেখ্য, বিয়ের কিছু মাস পর, ২০১৮ সালের নভেম্বর মাসে জন্ম নেয় তাঁদের কন্যা মেহর। পরে ২০২১ সালের অক্টোবরে দ্বিতীয় সন্তান গুরিকের জন্ম হয়।


```