Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

গুরুতর অসুস্থ ‘হল্লা পার্টি’-র রোদ্দুর, প্রয়োজন প্রায় ১৫ লাখ টাকা, নেটপাড়ায় সাহায্যের আবেদন

সম্প্রতি সমাজমাধ্যমে রোদ্দুরকে নিয়ে একাধিক উদ্বেগজনক পোস্ট সামনে এসেছে। সেখানে শোয়ের মঞ্চে তার হাসিখুশি মুহূর্তের ছবির পাশাপাশি হাসপাতালের বিছানায় শুয়ে থাকা বর্তমানের ছবিও দেখা গেছে। জানা গিয়েছে, তার ফুসফুসের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। 

গুরুতর অসুস্থ ‘হল্লা পার্টি’-র রোদ্দুর, প্রয়োজন প্রায় ১৫ লাখ টাকা, নেটপাড়ায় সাহায্যের আবেদন

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 8 March 2026 16:59

দ্য ওয়াল ব্যুরো: বাংলার জনপ্রিয় নাচের রিয়্যালিটি শোগুলির মধ্যে অন্যতম ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance)। এই অনুষ্ঠানের গত সিজনে প্রতিযোগীদের পাশাপাশি দর্শকদের মন জয় করেছিল ‘হল্লা পার্টি’ নামে একদল খুদে। তাদের মজার কথা, দুষ্টুমি আর প্রাণবন্ত উপস্থিতি শোয়ের মঞ্চকে আরও প্রাণবন্ত করে তুলেছিল। সেই দলেরই অন্যতম সদস্য ছোট্ট রোদ্দুর এখন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।

সম্প্রতি সমাজমাধ্যমে রোদ্দুরকে নিয়ে একাধিক উদ্বেগজনক পোস্ট সামনে এসেছে। সেখানে শোয়ের মঞ্চে তার হাসিখুশি মুহূর্তের ছবির পাশাপাশি হাসপাতালের বিছানায় শুয়ে থাকা বর্তমানের ছবিও দেখা গেছে। জানা গিয়েছে, তার ফুসফুসের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে বর্তমানে তার চিকিৎসা চলছে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, তার চিকিৎসার জন্য প্রায় ১৫ লক্ষ টাকার মতো খরচ হতে পারে।

এই কঠিন পরিস্থিতিতে রোদ্দুরের পরিবারের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন অনেকেই। ‘মীরাক্কেল’ খ্যাত কমেডিয়ান শুভদীপ ঘোষ (Shubhadip Ghosh) প্রথম এই বিষয় নিয়ে একটি আবেগঘন পোস্ট করেন। পরে সেই বার্তাই সমাজমাধ্যমে শেয়ার করে নেন জনপ্রিয় কমেডিয়ান, নাট্যব্যক্তিত্ব ও পরিচালক সৌরভ পালোধি (Sourav Palodhi)। তাঁদের বক্তব্য, মঞ্চে দর্শকদের অনেক আনন্দ দিয়েছে রোদ্দুর, তাই এখন তার কঠিন সময়ে সবাইকে এগিয়ে এসে সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ জানানো হচ্ছে।

তাঁরা জানিয়েছেন, নিজেরা যতটা সম্ভব চেষ্টা করছেন রোদ্দুরের পরিবারের পাশে দাঁড়াতে। কিন্তু চিকিৎসার খরচ অনেকটাই বেশি হওয়ায় সাধারণ মানুষের সহায়তাও অত্যন্ত প্রয়োজন। ছোট্ট এই শিল্পীকে আবার সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সকলের সামান্য সাহায্যও বড় ভূমিকা নিতে পারে বলেই মনে করছেন তাঁরা।

উল্লেখ্য, গত সিজনে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ছিলেন ‘ডান্স বাংলা ডান্স’-এর মহাগুরু। তাঁর সঙ্গেই মঞ্চে দেখা যেত হল্লা পার্টির সদস্যদের। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও আনন্দময় করে তুলেছিল।

রোদ্দুরের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে সহমর্মিতার স্রোত নেমেছে। অনেকেই সাহায্যের হাত বাড়ানোর পাশাপাশি তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। এখন ছোট্ট এই শিল্পীর জন্যই প্রার্থনা করছেন অসংখ্য মানুষ।


```