Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

নারী দিবসে বড় ঘোষণা! দেবের ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’তে অবশেষে সামনে এল রুক্মিণী

চলতি বছরের স্বাধীনতা দিবসেই বড় পর্দায় এক অনন্য মানবিক গল্প নিয়ে হাজির হতে চলেছেন দেব। পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ‘অ্যাম্বুল্যান্স দাদা’ (Bike Ambulance Dada)করিমুল হকের জীবনকথা অবলম্বনে তৈরি এই ছবিতে তাঁর ভূমিকাতেই দেখা যাবে টলিউড তারকাকে

নারী দিবসে বড় ঘোষণা! দেবের ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’তে অবশেষে সামনে এল রুক্মিণী

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 8 March 2026 14:06

দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের স্বাধীনতা দিবসেই বড় পর্দায় এক অনন্য মানবিক গল্প নিয়ে হাজির হতে চলেছেন দেব। পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ‘অ্যাম্বুল্যান্স দাদা’ (Bike Ambulance Dada)করিমুল হকের জীবনকথা অবলম্বনে তৈরি এই ছবিতে তাঁর ভূমিকাতেই দেখা যাবে টলিউড তারকাকে। ইতিমধ্যেই সামনে এসেছে ছবির প্রথম পোস্টার, যেখানে দেবকে (Dev)‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ রূপে দেখা গিয়েছিল। সেই সময় থেকেই জোর জল্পনা শুরু হয়েছিল—নায়কের বিপরীতে কি আবার দেখা যাবে রুক্মিণী মৈত্রকে (Rukmini Maitra)?

অবশেষে সেই জল্পনায় যেন সিলমোহর পড়ল। আন্তর্জাতিক নারী দিবসের বিশেষ উপলক্ষে প্রকাশ্যে এল ছবির মোশন পোস্টার, আর সেখানেই প্রথমবারের মতো দেখা গেল নায়িকাকে। ছবিতে রুক্মিণী মৈত্র অভিনয় করছেন করিমুল হকের স্ত্রী অঞ্জুর চরিত্রে। এমন এক নারীর গল্প, যিনি আলোয় আসেননি ঠিকই, কিন্তু নীরবে পাশে দাঁড়িয়ে থেকেছেন এক মানুষের অসাধারণ মানবসেবার পথে।

রবিবার প্রকাশ্যে আসা মোশন পোস্টারে এক নজরে ধরা পড়েছে ছবির আবহ। বাইকের সামনে দাঁড়িয়ে নীল রঙের শার্টে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ রূপে দেখা গিয়েছে দেবকে। অন্যদিকে হলুদ সালোয়ার কামিজে, মাথায় ফুল গুঁজে এক সরল গ্রামীণ নারীর সাজে ধরা দিয়েছেন রুক্মিণী।

দেব ও রুক্মিণীর জুটি বাংলা সিনেমায় আগেও একাধিক সফল ছবি উপহার দিয়েছে দর্শকদের। ‘চ্যাম্প’, ‘কিশমিশ’, ‘পাসওয়ার্ড’ এবং ‘কিডন্যাপ’—এই সব ছবিতে তাঁদের রসায়ন বেশ জনপ্রিয় হয়েছিল। তবে বেশ কিছুদিন ধরেই এই জুটিকে একসঙ্গে বড় পর্দায় দেখা যায়নি। ফলে নতুন এই ছবিতে তাঁদের ফের একত্রে দেখা যাওয়ার খবর স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস বাড়িয়েছে দর্শকমহলে।

যদিও এর মাঝেই অন্য এক গুঞ্জনও শোনা যাচ্ছিল। অনেকেই বলছিলেন, এই ছবিতে নাকি দেবের সঙ্গে দেখা যেতে পারে অঙ্কিতাকেও। যেমন ‘প্রজাপতি ২’-এ ইধিকা পাল ও জ্যোতির্ময়ী কুণ্ডুকে দেখা গিয়েছিল। সেই ধাঁচে কি রুক্মিণীর পাশাপাশি আর এক নায়িকার উপস্থিতিও থাকবে? আপাতত সেই প্রশ্নের কোনও নিশ্চিত উত্তর মেলেনি।

এদিকে আরও জানা গিয়েছে, ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রীপর্ণা রায়কে। এর আগেও ‘প্রজাপতি ২’-এ দেবের সঙ্গে কাজ করেছিলেন তিনি। এবার এই ছবিতে তাঁর চরিত্র কতটা গুরুত্বপূর্ণ, সেটাই এখন দেখার অপেক্ষা।


শুধু তাই নয়, এই ছবির কাস্টে আরও কয়েকজন পরিচিত মুখ থাকার খবরও সামনে এসেছে। অভিনয় করতে চলেছেন ইন্দ্রাশিস রায় এবং ওএসডি অলোক সান্যাল। পাশাপাশি শোনা যাচ্ছে, শুভাশিস মুখোপাধ্যায়ও নাকি ছবির অংশ হতে পারেন। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত পুরো কাস্ট নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

এই ছবির কেন্দ্রে রয়েছেন জলপাইগুড়ির সাধারণ এক মানুষ—করিমুল হক। নিজের মোটরবাইককে তিনি বদলে ফেলেছিলেন কার্যত একটি অ্যাম্বুল্যান্সে। প্রত্যন্ত এলাকার অসুস্থ মানুষদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়াই হয়ে উঠেছিল তাঁর জীবনের একমাত্র লক্ষ্য। বছরের পর বছর ধরে নিজের উদ্যোগেই তিনি অসংখ্য মানুষের জীবন বাঁচিয়েছেন। তাঁর এই মানবিক কাজের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে।

 

শোনা যায়, করিমুলের জীবনের এই পথচলার পিছনে লুকিয়ে আছে গভীর ব্যক্তিগত বেদনা। সময়মতো অ্যাম্বুল্যান্স না পাওয়ায় তাঁর মা মারা গিয়েছিলেন। সেই শৈশবের অসহায় স্মৃতি বুকে নিয়েই তিনি একদিন সিদ্ধান্ত নিয়েছিলেন—যতদিন পারবেন, অন্য কারও যেন সেই একই অভিজ্ঞতার মুখোমুখি হতে না হয়। সেই থেকেই তাঁর বাইকই হয়ে ওঠে অ্যাম্বুল্যান্স।

এবার সেই অবিশ্বাস্য মানবিক গল্পই বড় পর্দায় তুলে ধরতে চলেছেন দেব। এক মানুষের ব্যক্তিগত যন্ত্রণা থেকে জন্ম নেওয়া হাজার মানুষের আশার গল্প—কীভাবে ধরা পড়বে পর্দায়? আর দেবের অভিনয়ে কি নতুন করে বাঁচবে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র সেই বাস্তব কিংবদন্তি? উত্তরটা জানার জন্য কি অপেক্ষা করতেই হবে স্বাধীনতা দিবস পর্যন্ত?


```