Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

দুবাই থেকে ফিরেই অ্যাকশন অবতারে শুভশ্রী, নারী দিবসে ভাইরাল ভিডিও

দেশে ফেরার পর সকলের মনে ফেরে স্বস্তি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তাঁর ও রাজ চক্রবর্তীর বিমানবন্দরে সাক্ষাতের মুহূর্ত। তবে সেই ঘোর কাটতে না কাটতেই সমাজমাধ্যমে আরও একটি ভিডিও ঘিরে নতুন করে চর্চা শুরু। সেখানে দেখা যায়, একদল লোককের বিপরীতে একাই মোকাবিলা করছেন শুভশ্রী।

দুবাই থেকে ফিরেই অ্যাকশন অবতারে শুভশ্রী, নারী দিবসে ভাইরাল ভিডিও

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 8 March 2026 16:12

দ্য় ওয়াল ব্যুরো: কয়েক দিন ধরেই অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)-কে নিয়ে চিন্তায় ছিলেন তাঁর অনুরাগীরা। ছেলে ইউভানকে সঙ্গে নিয়ে দুবাইয়ে (Dubai) ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। সেই সময় মধ্যপ্রাচ্যের অশান্ত পরিস্থিতির জেরে আটকে পড়েছিলেন সেখানে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি নিরাপদেই দেশে ফিরেছেন অভিনেত্রী।

দেশে ফেরার পর সকলের মনে ফেরে স্বস্তি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তাঁর ও রাজ চক্রবর্তীর বিমানবন্দরে সাক্ষাতের মুহূর্ত। তবে সেই ঘোর কাটতে না কাটতেই সমাজমাধ্যমে আরও একটি ভিডিও ঘিরে নতুন করে চর্চা শুরু। সেখানে দেখা যায়, একদল লোককের বিপরীতে একাই মোকাবিলা করছেন শুভশ্রী। কখনও ঘুষি, কখনও কিক—দাপটের সঙ্গে প্রতিপক্ষদের পরাস্ত করছেন তিনি। ভিডিওটি দেখে প্রথমে অনেকেই চমকে গেলেও পরে জানা যায়, এটি আসলে একটি অ্যাকশন সিকোয়েন্সের অনুশীলনের অংশ।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস (International Women's Day) উপলক্ষে এই ভিডিওটি পোস্ট করেন অভিনেত্রী। নারীদের উদ্দেশে বার্তা দিতেই তিনি এই ভিডিয়ো শেয়ার করে নেন অনুরাগীদের সঙ্গে। পোস্টের ক্যাপশনে শুভশ্রী লেখেন, “শক্তিশালী এবং ক্ষমতাধর নারী হওয়ার জন্য কখনও ক্ষমা চাইবেন না।”

ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভক্তদের ভালোবাসায় ভরে ওঠে কমেন্ট বক্স। অনেকেই তাঁকে নারী দিবসের শুভেচ্ছা জানান, আবার অনেকেই তাঁর আত্মবিশ্বাসের প্রশংসা করেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ওয়েব প্ল্যাটফর্মে বেশ কিছু ভিন্নধর্মী চরিত্রে দেখা গিয়েছে শুভশ্রীকে। বিশেষ করে আবার প্রলয় ২ (Pralay 2) সিরিজে পুলিশের ভূমিকায় তাঁর রাফ অ্যান্ড টাফ লুক দর্শকের নজর কেড়েছিল। সেখানে অ্যাকশন দৃশ্যেও সাবলীল ছিলেন অভিনেত্রী।

প্রসঙ্গত, খুব শিগগিরই বড় পর্দায় নতুন ছবিতে দেখা যাবে তাঁকে। পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের (Indradeep Dasgupta)-র আগামী ছবি ‘অভিমান’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শুভশ্রী। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও  যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। পাশাপাশি অভিনয় করছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং অনন্যা বন্দ্যোপাধ্যায় (Ananya Banerjee)-সহ আরও অনেকে। ইতিমধ্যেই ছবিটির শুভ মহরতের কাজ সম্পন্ন হয়েছে। এখন অনুরাগীরা শুভশ্রীকে নতুন রূপে নতুন চরিত্রে দেখার অপেক্ষায় অনুরাগীরা। 


```