Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

The Bengal Files: মহাত্মা গান্ধীর ভূমিকায় অনুপম খের, এদিকে ট্রেলার লঞ্চ ঘিরে উত্তাল কলকাতা

দ্য বেঙ্গল ফাইলস হল অগ্নিহোত্রীর দ্য কাশ্মীর ফাইলস ও দ্য ভ্যাকসিন ওয়ার-এর পর তৃতীয় কিস্তি। ছবিটি ১৯৪৬ সালের ডাইরেক্ট অ্যাকশন ডে তথা কলকাতা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নির্মিত, যা দেশের ইতিহাসের ভয়াবহ অধ্যায়গুলির অন্যতম।

The Bengal Files: মহাত্মা গান্ধীর ভূমিকায় অনুপম খের, এদিকে ট্রেলার লঞ্চ ঘিরে উত্তাল কলকাতা

গান্ধী লুকে অনুপম খের (বাঁ-দিকে), বিবেক অগ্নিহোত্রী

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 16 August 2025 14:50

দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে রতনে রতন চেনে! তা ছাড়া বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) মতই অনুপম খেরও (Anupam Kher) নরেন্দ্র মোদীর অনুরাগী বলে ধারণা রয়েছে। তাই দেওয়াল লিখন স্পষ্টই ছিল। হলও তাই। পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর আসন্ন ছবি দ্য বেঙ্গল ফাইলস-এ (The Bengal Files) অনুপম খের দেখা দেবেন মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) চরিত্রে। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ৫ সেপ্টেম্বর, আর ট্রেলার লঞ্চের (The Bengal Files Trailer Launch) কথা ছিল আজ ১৬ আগস্ট কলকাতায়। তবে শহরের একটি অভিজাত হোটেলে সেই ট্রেলার লঞ্চ ঘিরে এদিন ধুন্ধুমার পড়ে যায়।

নিজের চরিত্রের প্রথম ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অনুপম খের লিখেছেন—"কিছু চরিত্র মানুষকে ভিতর থেকে বদলে দেয়। গান্ধীজিকে পর্দায় ফুটিয়ে তোলার অভিজ্ঞতা আমার চিন্তা, অভ্যাস ও সত্তাকে পাল্টে দিয়েছে। এখানে কোনও প্রোস্থেটিক মেকআপ ব্যবহার করা হয়নি। জয় হিন্দ!" ছবিতে খেরকে গান্ধীজির অবয়বে রূপান্তরিত হতে দেখা গেছে, যা ইতিমধ্যেই দর্শক মহলে সাড়া ফেলেছে।

শনিবার ছবির ট্রেলার প্রকাশের আয়োজন হয়েছিল কলকাতায়। পরিচালক বিবেক অগ্নিহোত্রী শহরের ঐতিহাসিক স্থান— কালীঘাট ও শহিদ মিনার ঘুরে প্রচারে অংশ নেবেন এমনটাই প্ল্যান ছিল। কিন্তু এদিন যে হোটেলে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেখানে কর্তৃপক্ষই আপত্তি জানায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পৌঁছয়।

দ্য বেঙ্গল ফাইলস হল অগ্নিহোত্রীর দ্য কাশ্মীর ফাইলস ও দ্য ভ্যাকসিন ওয়ার-এর পর তৃতীয় কিস্তি। ছবিটি ১৯৪৬ সালের ডাইরেক্ট অ্যাকশন ডে তথা কলকাতা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নির্মিত, যা দেশের ইতিহাসের ভয়াবহ অধ্যায়গুলির অন্যতম। সম্প্রতি প্রকাশিত পোস্টারে এক মহিলাকে দুর্গামূর্তির প্রতীকে দেখানো হয়েছে, যা ছবির ভিজ্যুয়াল আপিল ও প্রতীকী গভীরতাকে আরও বাড়িয়ে দিয়েছে বলে নির্মাতাদের দাবি।

ছবিতে অনুপম খের ছাড়াও রয়েছেন মিঠুন চক্রবর্তী, পল্লবী জোশী ও দর্শন কুমার। প্রযোজনা করেছেন অভিষেক আগরওয়াল ও পল্লবী জোশী। ছবিটি উপস্থাপন করছেন তেজ নারায়ণ আগরওয়াল ও আই অ্যাম বুদ্ধা।

সাহসী গল্প বলার ভঙ্গি, ঐতিহাসিক প্রেক্ষাপট আর অনুপম খেরের গান্ধীজির চরিত্রে অভিনয় ইতিমধ্যেই ছবিটিকে আলোচনায় নিয়ে এসেছে। ইতিহাস ও রাজনীতিতে আগ্রহী দর্শকদের কাছে এটি এক বিশেষ অভিজ্ঞতা হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। তবে পর্যবেক্ষকদের মতে, এর নেপথ্যে বিজেপির খেলা রয়েছে। বাংলায় বিধানসভা ভোটের আগে মেরুকরণের রাজনীতিতে শান দিতে এই ছবির মধ্যে দিয়ে একটা ন্যারেটিভ তুলে ধরার চেষ্টা হবে। সেটা বুঝতে পেরেই ছবি নিয় আপত্তি উঠতেও শুরু করেছে।


```