Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

অনির্বাণের 'হুলিগানিজম' নিয়ে বাহবা তৃণমূল নেতার, বললেন, 'এসব মজা কুণাল ঘোষই নিতে জানে'

অনির্বাণ ভট্টাচার্যের ব্যান্ডের নতুন গানে কুণাল, শতরূপের প্রশংসা, দিলীপ ঘোষের নীরবতা—রাজনীতির অন্দরে তুমুল আলোচনা।

অনির্বাণের 'হুলিগানিজম' নিয়ে বাহবা তৃণমূল নেতার, বললেন, 'এসব মজা কুণাল ঘোষই নিতে জানে'

'হুলিগানিজম'

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 2 September 2025 22:11

দ্য ওয়াল ব্যুরো: দু-একদিন ধরেই অনির্বাণ ভট্টাচার্যের ব্যান্ডের নতুন গানের ঝড়ে তোলপাড় নেটদুনিয়া। মঞ্চে দাঁড়িয়ে টলিউডের এই জনপ্রিয় অভিনেতা-পরিচালক-গায়ক রাজনৈতিক স্যাটায়ারে একের পর এক ‘বোমা’ ফাটিয়েছেন। কুণাল ঘোষ, দিলীপ ঘোষ, শতরূপ ঘোষ—বঙ্গ রাজনীতির এই তিন নেতাকে একই সুরে গেঁথে ফেলেছেন অনির্বাণ। গানের ঝলক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় রাজনৈতিক মহলেও এখন তুমুল আলোচনা।

মিলনমেলা প্রাঙ্গণে আয়োজিত ‘হুলি-গান-ইজম’ অনুষ্ঠানের মঞ্চে একের পর এক গান পরিবেশন করেন অনির্বাণ। র‌্যাপের ছন্দে মজার ছলে তিনি গাইলেন—“এসব গান বাজনা ছাড়, চল প্রোমোটারি করি, বড় গাড়ি চড়ি, ইলেকশনের মেজাজ বুঝে দলটা বদল করি!”

এরপরই তৃণমূলের কুণাল ঘোষের নাম টেনে অনির্বাণ বলেন, “গান-বাজনা করতে এসে এসব কথা বললে রেগে যাবে কুণাল ঘোষ!”

কিন্তু বাস্তবে কোনও রাগই করেননি কুণাল। উল্টে গানের সেই ভিডিও শেয়ার করে অনির্বাণের প্রশংসায় পঞ্চমুখ তিনি। তাঁর কথায়, “গানটা মজার লেগেছে, উপস্থাপনাও দারুণ। শিল্পীরা স্বাধীনভাবে মতামত দেবেন, এটাই স্বাভাবিক।”

শতরূপ ঘোষও অনির্বাণের গানে নিজের নাম উঠে আসায় ক্ষুব্ধ নন। বরং তাঁর মত, “শিল্পীরা যদি আমাদের সমালোচনা করেন, সেটা আমরা খোলা মনেই নিই। রাজনীতির সমালোচনা শিল্পের মাধ্যমেই আসা উচিত।”

তবে অনির্বাণের গান বিঁধে দিয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষকেও। গানের লাইন “ভাই, আর এক ঘোষও আছে। দাদা খুবই রোম্যান্টিক। ঘোষ দিয়ে যায় চেনা, গয়না-দোকান সব তুলে দাও, গরুর দুধে সোনা!”

যদিও এই নিয়ে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া এখনও আসেনি।


```