Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

প্রসেনজিতের ডাকনাম ‘বুম্বা’ কেন? নেপথ্যে রয়েছে এক মজার কাহিনি

শিশুশিল্পী হিসাবে প্রসেনজিতের প্রথম ছবি ছোট্ট 'জিজ্ঞাসা'-তে এই বুম্বা নামটিই কিন্তু ছিল। মা ডাকতেন, বুম। দাদা-পিসিদের কাছে তিনি বুড়ুন।

প্রসেনজিতের ডাকনাম ‘বুম্বা’ কেন? নেপথ্যে রয়েছে এক মজার কাহিনি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 2 September 2025 21:29

দ্য ওয়াল ব্যুরো: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। খুব ছোট থেকেই সিনেমায় হাতেখড়ি অভিনেতার। টলিউড ছাড়িয়ে বলিউডেও যিনি নিজের ছাপ রেখে গিয়েছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইন্ডাস্ট্রিতে কিন্তু 'বুম্বা দা' নামেই পরিচিত। এটাই তাঁর ডাকনাম। কিন্তু কীভাবে এল এই নাম? এক সাক্ষাৎকারে নিজেই খোলসা করেছেন সেই কথা।  

প্রসেনজিৎ এক সাক্ষাৎকারে তাঁর এই বুম্বা নাম প্রসঙ্গে বলেন, তিনি ছোট্টবেলা থেকেই আওয়াজপ্রেমী। অনেক বাচ্চাই যেমন হয়! ঢিক-ঢাক-ঢিশুম-ঢিশু...ছোট্ট প্রসেনজিৎ বলত ‘বুম’ ‘বুম’। তার বলার শেষে তার বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বলত, ‘বা’। সেই থেকেই ছেলের নাম হয়ে গেল বুম্বা।

 

শিশুশিল্পী হিসাবে প্রসেনজিতের প্রথম ছবি ছোট্ট 'জিজ্ঞাসা'-তে এই বুম্বা নামটিই কিন্তু ছিল। মা ডাকতেন, বুম। দাদা-পিসিদের কাছে তিনি বুড়ুন।

এই পুজোতে মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ছবি 'দেবী চৌধুরানি'। ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্র।


```