Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

প্রসেনজিৎ এসভিএফকে পাল্লা দিয়ে বাংলায় ১০০টা সিনেমা ঘর বানাচ্ছেন, মডেল ভাল লেগেছে মমতার

অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) প্রযোজনা সংস্থা রয়েছে। তিনি যে সেই পরিধি বাড়িয়ে এবার পুরোদস্তুর সিনেমা হলের (Cinema Hall) ব্যবসাতেও নেমে পড়তে চলেছেন কে জানত!

প্রসেনজিৎ এসভিএফকে পাল্লা দিয়ে বাংলায় ১০০টা সিনেমা ঘর বানাচ্ছেন, মডেল ভাল লেগেছে মমতার

শেষ আপডেট: 24 July 2025 17:37

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) প্রযোজনা সংস্থা রয়েছে। তিনি যে সেই পরিধি বাড়িয়ে এবার পুরোদস্তুর সিনেমা হলের (Cinema Hall) ব্যবসাতেও নেমে পড়তে চলেছেন কে জানত! বৃহস্পতিবার মহানায়ক সম্মান দেওয়ার অনুষ্ঠানে সেই কথাটা জানা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখ থেকেই।

এদিন মহানায়ক সম্মান দেওয়ার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “প্রসেনজিৎ একটা ভাল মডেল করেছে। অফিসাররা দেখে এসে আমাকে বলেছে। প্রায় একশটা জায়গায় ৪০ -৫০ জনের বসার মতো একটা সিনেমা ঘর বানাচ্ছে প্রসেনজিৎ। ওই হলটা দেখে আমরা খুশি হয়েছি”।

এদিন মুখ্যমন্ত্রী যখন একথাগুলো বলছিলেন, তখন মঞ্চে একপাশে বসেছিলেন প্রসেনজিৎ। গ্রে ট্রাউজারের সঙ্গে একটা হোয়াইট ক্যাজুয়াল শার্ট পরেছিলেন। পায়ে অফ হোয়াইট স্নিকার। তাঁর মুখ দেখে মনে হচ্ছিল, এভাবে ব্যাপারটা মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেবেন তার জন্য প্রস্তুত ছিলেন না।

সে যাক। মুখ্যমন্ত্রী বলেন, “ও যেভাবে সিনেমা ঘর বানাচ্ছে তাতে সিনেমাটা আরও বেশি ছড়িয়ে পড়বে। এটা যদি হয় তাহলে বুথ স্তরে তৃণমূল স্তরে বা প্রত্যন্ত এলাকার আরও বেশি মানুষ সিনেমা দেখতে পাবে। আর ওরা যে ছবিগুলো বানাচ্ছে সেগুলো মার্কেটও পাবে। কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে”।

কলকাতা সহ গোটা বাংলায় সিঙ্গল স্ক্রিনগুলোর আর্থিক অবস্থা খুব একটা ভাল নয়। অনেক সিনেমা হল তথা সিঙ্গল স্ক্রিন হাত বদল হয়ে রাতারাতি শপিং মল হয়ে গেছে। অতো বড় হল এখন চলে না। এই অবস্থায় প্রযোজনা সংস্থা এসভিএফ একটা মডেল বাজারে এনেছিল। তা হল শহরতলি ও মফস্বলের সিঙ্গল স্ক্রিনগুলোকে নিয়ে এসভিএফ সিনেমা তারা শুরু করেছে। সেখানে সিঙ্গল স্ক্রিনকে তারা মাল্টিপল স্ক্রিনে পরিণত করেছে। এখন ২১টি জায়গায় তাদের ৪০ টি স্ক্রিন রয়েছে।

মুখ্যমন্ত্রীর কথা থেকে স্পষ্ট প্রসেনজিৎ আরও মাইক্রো ফরম্যাটে বিষয়টি করতে চাইছেন। যাতে পারসোনালাইজড এক্সিপিরিয়েন্স দেওয়া যায় দর্শকদের। এ ব্যাপারে তিনি কবে আনুষ্ঠানিক ঘোষণা করেন এখন সেটাই দেখার।


```