Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'নেত্রীর হাত শক্ত করতে যা করার করব', নতুন দল গড়ে কীভাবে তৃণমূলের 'শোধন' করবেন হুমায়ুন?

অতীতে একাধিকবার হুমকি দিয়েছিলেন। কিন্তু তাতে কাজ না হওয়ায় বুধবারই জানিয়ে দিয়েছিলেন, পৃথক দল তৈরির পথেই হাঁটতে চলেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক।

'নেত্রীর হাত শক্ত করতে যা করার করব', নতুন দল গড়ে কীভাবে তৃণমূলের 'শোধন' করবেন হুমায়ুন?

হুমায়ুন কবীর

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 24 July 2025 17:42

প্রিয়াঙ্কা পাত্র

"আরে আমি তো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরোধী না। কিন্তু তাঁদের ক্ষমতার অপব্যবহার হচ্ছে কিছু কিছু জায়গায়। তাদের শোধন করার জন্য, সঠিক পথে আনার জন্য যেটা করার দরকার হবে সেটাই করব।" নিজের নতুন দল গড়ার ঘোষণা করেছেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। তবু দলের সর্বময় নেত্রী ও সেনাপতির সঙ্গে তাঁর হাতের বাঁধন আলগা করতে চান না ভরতপুরের তৃণমূল বিধায়ক।

দ্য ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে দলের শোধন করার কথা জানানোর পাশাপাশি তিনি এটাও পরিষ্কার করে বুঝিয়ে দিলেন, "কোনও লুকোছাপার ব্যাপার নেই। যা বলার, যা করার সবই ১৫ অগস্টের পর জানতে পারা যাবে। তাছাড়া আনুষ্ঠানিকভাবে কিছু করা হলে, মানুষে স্বার্থে কিছু করা হলে সেটা ছাব্বিশের পয়লা জানুয়ারিই সূচনা হবে।"

অতীতে একাধিকবার হুমকি দিয়েছিলেন। কিন্তু তাতে কাজ না হওয়ায় বুধবারই জানিয়ে দিয়েছিলেন, পৃথক দল তৈরির পথেই হাঁটতে চলেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক।

বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা ভোট। তার আগে হুমায়ুনের নতুন দল গঠন নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল ছড়িয়েছে। নিজেই ইঙ্গিত দিয়েছিলেন, মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও নদিয়ার কিছু অংশ মিলিয়ে ৫০-৫২টি আসনে প্রার্থী দিতে পারে তাঁর দল। যদিও দ্য ওয়াল এ ব্যাপারে তাঁর থেকে পরিষ্কার করে জানতে চাইলে, তিনি বলেন, "গোপন পলিসি বলে দিলে তো হবে না। নেত্রীর হাত শক্তিশালি করার জন্য যা যা করার তাই করব।"

২১ জুলাইয়ের মঞ্চ থেকে দলনেত্রী নেতা-মন্ত্রী-কর্মী-সমর্থকদের সকলকে একসঙ্গে লড়ার কথা বলেছেন। হুমায়ুন তারই মাঝে আচমকা নিজের দল গড়ার কথা বলেছেন। কেন এই দোলাচল দলের অন্দরে? প্রশ্ন করা হলে তৃণমূল বিধায়ক বলেন, "একসঙ্গে লড়ার জন্য কি আমি একাই আছি? তৃণমূল এত বড় পরিবার। মমতা বন্দ্যোপাধ্যায়ের যা কথা, আমারও তাই কথা। আমিও চাই এই পরিবারের সবাইকে নিয়ে মানুষের উন্নয়ন করতে। আমিও তো দলনেত্রীর সৈনিক। এতে কোনও সমস্যা নেই।"


```